
হজ পালনে সৌদি গেলেন সেনাপ্রধান
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (শুক্রবার, ২২ মে) সস্ত্রীক তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সৌদি আরব পৌঁছেছেন ৭৭,৪৩২ বাংলাদেশি হজযাত্রী
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ (শুক্রবার, ২২ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এসব হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৪৬৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭২ হাজার ৯৬৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
পবিত্র হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ২০ মে) দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন ৬২ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৬১টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। আজ (সোমবার, ১৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জিলহজ্ মাসের প্রথম ১০ দিনের ১৫ আমল ও ঈদের নামাজ আদায়ের নিয়ম
ইসলাম ধর্মে জিলহজ্ (Dhul Hijjah) মাস অন্যতম সম্মানিত ও ফজিলতপূর্ণ একটি মাস, যা আমাদের মাঝে নিয়ে আসে পবিত্র হজ এবং মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত কোরবানি। পবিত্র কোরআন (Quran)-এ এই মাসের প্রথম ১০ রাতকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং মহান আল্লাহ তাআলা সুরা ফজরে এই ১০ রাতের কসম খেয়েছেন। বছরের অন্য যেকোনো সাধারণ দিনের তুলনায় জিলহজের প্রথম ১০ দিনের ইবাদত আল্লাহর কাছে অধিক পছন্দনীয় (15 Actions of First 10 Days of Dhul Hijjah)।

সৌদি আরব পৌঁছেছেন ৫৯ হাজার বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১৫২টি ফ্লাইটে মোট ৫৯ হাজার ৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ (শনিবার, ১৬ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অবতরণ করেছে।

ভিজিট ভিসায় হজ পালন নিয়ে সৌদি আরবের কড়া সতর্কবার্তা
আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় (Ministry of Interior) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এখন থেকে কোনো ধরনের ভিজিট ভিসাধারী (Visit Visa Holders) ব্যক্তি হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। গতকাল (শনিবার, ১৮ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর
পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

হজযাত্রীদের জন্য সারা দেশে ৮০টি টিকা কেন্দ্র নির্ধারিত: ধর্ম মন্ত্রণালয়
২০২৬ সালের হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সারা দেশের মোট ৮০টি কেন্দ্রে (80 Vaccination Centers) মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে পারবেন নিবন্ধিত হজযাত্রীরা। রবিবার (১৮ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চূড়ান্ত তালিকা ও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩৯৭ জন হাজী
পবিত্র হজ পালন শেষে গত ১০ জুন থেকে মোট ৫৪ হাজার ৩৯৭ জন হাজী দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানসহ তিনটি বিমান সংস্থা তাদের দেশে ফিরিয়ে আনায় যুক্ত রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন বলেন, ‘আজ (শুক্রবার, ২৭ জুন) তিনটি ফ্লাইটে মোট ৯২২ জন হাজী ঢাকায় পৌঁছেছেন।’

কমপক্ষে ৭০ হাজার টাকা কমছে হজের খরচ, ঘোষণা আসছে কাল
আগামীকাল ২০২৫ সালের হজের প্যাকেজ ঘোষণা করবে ধর্ম মন্ত্রণালয়। গতবারের তুলনায় এবার কমপক্ষে ৭০ হাজার টাকা কমছে হজের খরচ। ঘোষণা আসবে দুটি প্যাকেজের। ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলছেন, হজের প্যাকেজ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করেছে সরকার।

হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। আজ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।