হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ছবি: এখন টিভি
0

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরে এসেছেন। আজ (সোমবার, ১ জুন) সৌদি আরব হতে বাংলাদেশে ফেরেন তিনি।

উল্লেখ্য, গত ২২ মে হজ পালনের উদ্দেশে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সৌদি আরব গমন করেছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে সেনাবাহিনী প্রধান পবিত্র মক্কা ও মদিনায় হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এসএইচ