কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মো. আবির (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ (রোববার, ৩১ মে) দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ আবির পুরোনো ঢাকার লালবাগের শহীদ নগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে।