রকেট বিজ্ঞানী থেকে প্রশাসক, দুর্নীতির দায়ে পতন পলিটব্যুরোর প্রভাবশালী সদস্যের
চীনে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে পলিটব্যুরোর সাবেক সদস্য মা জিংরুইকে। ২০২৫ সাল থেকে এ পর্যন্ত চীনের নীতি-নির্ধারণী উচ্চ পরিষদ পলিটব্যুরোর তৃতীয় আসীন সদস্য হিসেবে তিনি পদ হারালেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী সাঁড়াশি অভিযানের মধ্যেই এই ঘটনা ঘটলো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।