
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমা পৃথক দুটি বোমা হামলা ও পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানায়। গতকাল স্থানীয় সময় (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক বোমা হামলা ও গোলাগুলির সময় আরও ১২ জন আহত হয়েছে বলে জানা যায়।

পাকিস্তানে সামাজিক প্রথা মেনে মাদকবিহীন পার্টি, বাড়ছে তরুণদের আকর্ষণ
নেশামুক্ত আড্ডার দিকে ঝুঁকছে পাকিস্তানের জেন-জিরা। বিভিন্ন নাইট ও স্পোর্টস ক্লাবে মদ এবং মাদকহীন পার্টির নতুন ধারা করাচির তরুণ সমাজের মধ্যে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। যেখানে অ্যালকোহলের পরিবর্তে জেনজিরা স্বাস্থ্যকর কফি ও কোমল পানীয় পান করছে। দেশটিতে গেল ৫ বছরে কোমল পানীয় ও কফির বাজার বেড়েছে ২৭ শতাংশের বেশি। আর রাত ১০টা বাজতেই বন্ধ হয়ে যায় পার্টি। টিকিটের মূল্য বেশি হওয়ায় এসব পার্টি কেবল উচ্চ-মধ্যবিত্ত তরুণ প্রজন্মের মধ্যেই সীমাবদ্ধ।

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি
ইমরান খানের অসুস্থতা ঘিরে ক্রমেই উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি। কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো দেশটির সংসদে অবস্থান কর্মসূচি পালন করছে পিটিআই ও তাদের জোটসঙ্গীরা। এদিকে ব্যাপক বিক্ষোভ হচ্ছে খাইবার পাখতুনখোয়ায়ও। পিটিআইয়ের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করায় প্রদেশটির সঙ্গে পাকিস্তানের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে চিকিৎসকদের বরাতে কারা কর্তৃপক্ষের দাবি, ইমরান খানের চোখের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

রমজান মাসকে স্বাগত জানাতে প্রস্তুতিতে ব্যস্ত পাকিস্তান-ইয়েমেনের মুসল্লিরা
পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ও ইয়েমেনের মুসল্লিরা। পণ্যের দাম বেশি হলেও, পাকিস্তানের বাজারে ক্রেতার উপস্থিতি বেশি। এরইমধ্যে রমজান উপলক্ষে ৩৮ বিলিয়ন রুপির প্যাকেজ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের মুসল্লিরা ব্যস্ত মসজিদ সাজসজ্জার কাজে।

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, মেডিকেল বোর্ড গঠন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে বিক্ষোভ ও সাবেক ক্রিকেটারদের দাবির মুখে ইমরান খানকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ প্রশাসন, গঠন করা হয়েছে মেডিকেল বোর্ডও। অন্যদিকে চিকিৎসা ও মানবিক কারণ দেখিয়ে সাজা স্থগিত ও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ইমরান খানের আইনজীবী।

পাক-ভারত ‘হাইভোল্টেজ’ ম্যাচে যেমন হতে পারে দু’দলের একাদশ
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন পাক-ভারত মহারণ (India vs Pakistan High-Voltage Match) আজ (রবিবার, ১৫ ফেব্রুয়ারি)। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R. Premadasa Stadium, Colombo) টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই পরাশক্তি। ম্যাচটি ঘিরে কয়েক দিন ধরে চলা রাজনৈতিক টানাপোড়েন ও বয়কট নাটকের (Boycott Drama) অবসান ঘটিয়ে অবশেষে টস হতে যাচ্ছে আজ সন্ধ্যায়। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

মোদি-শাহবাজ শরিফকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে।

বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তার দলের নির্বাচনি বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: অবশেষে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান দল। গতকাল (সোমবার, ৯ ফেব্রুয়ারি) রাতে প্রায় একই সময়ে পাকিস্তান সরকার ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত থেকে হঠাৎ দেশে আমিরাতের জোহাইব
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর ভারত থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ জোহাইবকে। দল থেকে তার বাদ পড়ার কারণ নিয়ে চলছে নানা আলোচনা।

পাকিস্তান-ভারত ম্যাচ ইস্যুতে নতুন মোড়, শর্তসাপেক্ষে খেলার ইঙ্গিত
টি-২০ বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে নাটকীয় মোড়। আইসিসি পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইঙ্গিত মিলেছে পাকিস্তানের কিছু নির্দিষ্ট শর্ত মানা হলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারে তারা। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আইসিসির সঙ্গে জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানে বুলবুল
আইসিসির সঙ্গে বৈঠকে অংশ নিতে পাকিস্তানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ধারণা করা হচ্ছে, ক্রিকেট বিশ্বের চলমান অস্থিরতা কাটাতে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তিনপক্ষের সভায় পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও লোভনীয় কিছু প্রস্তাব দেবে আইসিসি, দাবি পাকিস্তানী গণমাধ্যমগুলোর। বৈঠকটি আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে আইসিসির অন্যান্য বোর্ড সদস্যরাও যুক্ত থাকবেন।