পারমাণবিক অস্ত্র
এনপিটির শীর্ষ পদের জন্য ইরানের প্রার্থিতা প্রত্যাখ্যান করলো আমিরাত

এনপিটির শীর্ষ পদের জন্য ইরানের প্রার্থিতা প্রত্যাখ্যান করলো আমিরাত

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে সহ-সভাপতি পদের জন্য ইরানের মনোনয়ন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আবুধাবি জানিয়েছে, এই পদের জন্য ইরানের নাম আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মার্কিন আলোচকেরা: হোয়াইট হাউস

ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মার্কিন আলোচকেরা: হোয়াইট হাউস

হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধের ডামাডোলের মধ্যে ইরান যখন তাদের ‘নেতৃত্ব সংকটের সমাধান করতে হিমশিম খাচ্ছে’, তখনো মার্কিন আলোচকেরা তেহরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান সংঘাত তিন মাসে পড়লেও দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পারমাণবিক হামলা সংক্রান্ত প্রশ্নকে ‘বোকামি’ বলে অভিহিত করেন। দ্য ওয়াশিংটন নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্র সক্ষমতা বাড়ানোর অভিযোগ উত্তর কোরিয়ার বিরুদ্ধে

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্র সক্ষমতা বাড়ানোর অভিযোগ উত্তর কোরিয়ার বিরুদ্ধে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই পারমাণবিক অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়ানোর অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানের দাবি, অত্যন্ত উদ্বেগজনক হারে এ কাজটি করছে পিয়ংইয়ং। দেশটির কাছে থাকা বেশকিছু পারমাণবিক ওয়ারহেড বিশ্ব নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ বলেও সতর্ক করেন তিনি। তবে রাশিয়া তাদের সহায়তা দিচ্ছে কি না, সে ব্যাপারে নিশ্চিত নয় আইএইএ।

পারমাণবিক অস্ত্র বাড়ানোর পরিকল্পনা কিম জং উনের

পারমাণবিক অস্ত্র বাড়ানোর পরিকল্পনা কিম জং উনের

নিজেদের পারমাণবিক অস্ত্র বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। গতকাল (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) দলীয় নেতা ও সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। এসময় দলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নতুন স্নাইপার রাইফেল উপহার দেন কিম জং উন। এসময় কন্যা কিম জু এইকে নিয়ে বন্দুক চালানো অনুশীলন করেন কিম জং উন।

নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে চীনের পরীক্ষার দাবি, ওয়াশিংটনের ওপর পাল্টা অভিযোগ

নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে চীনের পরীক্ষার দাবি, ওয়াশিংটনের ওপর পাল্টা অভিযোগ

চিরাচরিত পারমাণবিক অস্ত্র নয়, একদম নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র নিয়ে গবেষণা চলছে চীনে। এরই মধ্যে অন্তত একটি অস্ত্রের সফল পরীক্ষাও চালিয়েছে দেশটি। পশ্চিমা গোয়েন্দাদের বরাতে এমনই দাবি সিএনএনের। যদিও এসব দাবি উড়িয়ে দিয়ে চীনা কর্মকর্তাদের পাল্টা অভিযোগ, নিজেদের পরমাণু আধিপত্য আড়াল করতেই রাজনৈতিক গেম খেলছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে সামরিক ঘাঁটিতে নতুন স্থাপনা নির্মাণ তেহেরান

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে সামরিক ঘাঁটিতে নতুন স্থাপনা নির্মাণ তেহেরান

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে নতুন স্থাপনা নির্মাণ, মেরামত ও শক্তিশালী করছে ইরান। স্যাটেলাইট ছবিতে প্রমাণ, কৌশলে ঢেকে রাখা পুরো স্থাপনা। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তা নেই, ফের দাবি তেহরানের। ওয়াশিংটন বলছে, আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও অমীমাংসিত অনেক বিষয়।

পারমাণবিক অস্ত্র পরীক্ষার তেজস্ক্রিয় প্রভাবে ধুঁকছে বিশ্ব, বাড়ছে মৃত্যুঝুঁকি

পারমাণবিক অস্ত্র পরীক্ষার তেজস্ক্রিয় প্রভাবে ধুঁকছে বিশ্ব, বাড়ছে মৃত্যুঝুঁকি

১৯৪৫ থেকে ২০১৭ সালের মধ্যে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নেতিবাচক প্রভাবে আজও ধুঁকছে বিশ্ববাসী। তেজস্ক্রিয় বিকিরণের কারণে ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হয়েছে ৪০ লাখ মানুষের। আরও অনেকে রয়েছেন মৃত্যুঝুঁকিতে। নরওয়েজিয়ান পিপলস এইডের একটি নতুন প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এরমধ্যেই নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঝুঁকিও দিন দিন বাড়ছে।

যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র দিয়ে দেড়শো বার পৃথিবীকে উড়িয়ে দেয়া সম্ভব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র দিয়ে দেড়শো বার পৃথিবীকে উড়িয়ে দেয়া সম্ভব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পরমাণু অস্ত্র আছে, যা দিয়ে দেড়শ’বার পৃথিবীকে উড়িয়ে দেয়া সম্ভব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের সিক্সটি মিনিট ইন্টারভিউ শো-তে মার্কিন পরমাণু অস্ত্রের সক্ষমতা নিয়ে বড়াই করে ট্রাম্প আরও মন্তব্য করেছেন, রাশিয়া ও চীন পারমাণবিক অস্ত্র তৈরিতে এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই তারা। পরমাণু অস্ত্রের পরীক্ষা ছাড়াও সরকারের অচলাবস্থা, অভিবাসন নীতি, শুল্ক এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট।

পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দেয়ার পর যুক্তরাষ্টকে সতর্ক করলো রাশিয়া-চীন

পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দেয়ার পর যুক্তরাষ্টকে সতর্ক করলো রাশিয়া-চীন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দেয়ার পর যুক্তরাষ্টকে সতর্ক করলো রাশিয়া ও চীন। তবে প্রতিপক্ষদের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি ট্রাম্পের। ৩৩ বছর পর যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করলে তা পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেয় কি-না তা নিয়ে শঙ্কা এখন তুঙ্গে। পারমাণবিক অস্ত্রে কে-কতটা শক্তিশালী তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া ও চীন

পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া ও চীন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দেয়ার পর যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া ও চীন। তবে প্রতিপক্ষের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি ট্রাম্পের। ৩৩ বছর পর যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করলে; তা পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেয় কি-না তা নিয়ে শঙ্কা এখন তুঙ্গে। পারমাণবিক অস্ত্রে কে-কতটা শক্তিশালী তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

খামেনিকে ‘লাঞ্ছনার মৃত্যু’ থেকে বাঁচিয়েছি: ট্রাম্প

খামেনিকে ‘লাঞ্ছনার মৃত্যু’ থেকে বাঁচিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হাত থেকে রক্ষা করেছেন। সেই সঙ্গে তিনি খামেনির প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ এনে হুঁশিয়ারি দেন যে, ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগোয়, তাহলে তিনি আরও বোমা হামলার নির্দেশ দেবেন।