
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ করছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতির প্রতি প্রতিশ্রুতি অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইন ও সংবিধানের বিধান অনুসারে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন।

দেশে এসেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো চার লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।

ভোটের পরের দিন সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল হবে: ইসি সানাউল্লাহ
ভোটের পরের দিন সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ভোট
আসন্ন সংসদ নির্বাচনে দেশে ও দেশের বাইরে থেকে আসা ৭ লাখ ৩০ হাজারেরও বেশি ডাকযোগের ভোট (পোস্টাল ব্যালট) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইতালি প্রবাসীদের ভোট: নতুন সরকারের কাছে সমৃদ্ধ বাংলাদেশের আশা
বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে আগাম ভোট দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে। প্রবাসীদের আশা, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করবে নতুন সরকার।

ভোট শেষ হওয়ার পর যেভাবে তৈরি হয় নির্বাচনের ফল
বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ নির্বাচন (Parliamentary Election) এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোট (Referendum)। এবার একই সঙ্গে দুটি ভোট এবং প্রথমবারের মতো বড় পরিসরে পোস্টাল ব্যালট (Postal Ballot) ব্যবহার হওয়ায় ফল তৈরিতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।

কারাগারে শান্তিপূর্ণভাবে চলছে পোস্টাল ব্যালটের ভোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অংশ হিসেবে দেশের কারাগারগুলোতে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। এসব ব্যালটের মাধ্যমে কারগারগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পোস্টাল ব্যালটের মাধ্যমে এখন পর্যন্ত ৪ হাজার ৫৩৮ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

স্থিতিশীল রাষ্ট্রের প্রত্যাশায় পোস্টাল ব্যালটে ভোট দিলেন কানাডার প্রবাসী বাংলাদেশিরা
নতুন সরকারের কাছে একটি স্থিতিশীল রাষ্ট্রের প্রত্যাশা কানাডায় বসবাসরত বাংলাদেশিদের। ব্যবসায়ীক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার কার্যকর সংস্কারকে তারা ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সে কথা মাথায় রেখেই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসীরা।

দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

ফরিদপুরে কারাগারে বন্দিসহ পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৭৯৮৮ জন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার মোট ১৭ হাজার ৯৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান মোল্লা। তাদের মধ্যে ফরিদপুর জেলা কারাগারের ৫২ জন বন্দি ও ১৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন বলে জানান জেল সুপার।

পোস্টাল ব্যালটে ভোটাধিকার পেয়ে উচ্ছ্বসিত নাটোরের প্রবাসীরা
প্রথমবার পোস্টাল ব্যালটে স্থানীয় ভোটারদের মতো ভোট দিতে পারায় খুশি নাটোর জেলার প্রবাসী বাংলাদেশিরা। তবে কমিশনের সময়ের মধ্যে পোস্টাল ব্যালট দেশে পৌঁছানো নিয়েও রয়েছে শঙ্কা। যদিও প্রবাসীদের ভোট সমন্বয়ে গঠন করা হয়েছে কমিটি।