ইতালি প্রবাসীদের ভোট: নতুন সরকারের কাছে সমৃদ্ধ বাংলাদেশের আশা

ইতালি প্রবাসীদের প্রত্যাশা, গণতান্ত্রিক বাংলাদেশ
ইতালি প্রবাসীদের প্রত্যাশা, গণতান্ত্রিক বাংলাদেশ | ছবি: এখন টিভি
0

বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে আগাম ভোট দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে। প্রবাসীদের আশা, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করবে নতুন সরকার।

ইতালিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী বাংলাদেশিরা প্রতিনিয়তই দেশের জিডিপিতে অবদান রেখে যাচ্ছেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দিয়েছেন ভোটও। পোস্টাল ব্যালটের মাধ্যমে অন্যান্য দেশের মতো ইতালির প্রবাসীরাও এরইমধ্যে ভোট দিয়েছেন।

প্রবাসীরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার যেন কাজ করে। আর প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানের বিষয়ে নজর দেয়।

আরও পড়ুন:

দেশ থেকে হাজার কিলোমিটার দূরে থাকা প্রবাসীদের স্বপ্ন, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের। তুলে ধরছেন আগামী সরকারের কাছে তাদের প্রত্যাশার কথা। প্রবাসীরা দাবি, চাই সুন্দর, মাদকমুক্ত, ঘুষমুক্ত, নিরাপদ একটি বাংলাদেশ।

প্রবাসীদের একজন বলেন, ‘আমরা যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চাই, তাদের নিরাপত্তায় সরকার যেন এ বিষয়গুলোর দিকে একটু নজর দেয়।’

এবারের নির্বাচনে ইতালি থেকে ২৪ হাজার ৪৪৪ জন প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।

জেআর