
অবকাঠামো উন্নয়নে কাজ চলছে ফতুল্লা স্টেডিয়ামে; বছর শেষেই মাঠে গড়াবে ক্রিকেট
উইকেট তৈরির পাশাপাশি ড্রেনেজ সিস্টেম উন্নত করতে পুরোদমে কাজ চলছে ফতুল্লা স্টেডিয়ামে। একইসঙ্গে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতেও নেয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। চলতি বছরের শেষেই এ মাঠে খেলা ফেরাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিদের নিয়ে স্টেডিয়াম পরিদর্শন শেষে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন।

মিটারে চুম্বক বসিয়ে গ্যাস চুরি; ডাইং কারখানায় তিতাসের অভিযান
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস চুরির অভিযোগে একটি ডাইং কারখানায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি টিম। আজ (রোববার, ২৬ এপ্রিল) বেলা ১১টায় রেললাইন বটতলা এলাকার ‘পেটার্ন ফিনিশিং’ নামের কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জে ভবনের পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) দুপুরে কাশীপুরের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিনের নবনির্মিত ভবনে এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী জুম্মান হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। আজ (বুধবার, ২৫ মার্চ) সকালে বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটারগান উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল (শুক্রবার, ৬ মার্চ) রাতে বুড়িগঙ্গা নদীর পাশে পাগলা বাজার এলাকা হতে ওয়ান শ্যুটারগানটি উদ্ধার করে র্যাব-১১।

ফতুল্লায় জামিনের ঘণ্টাখানেক পর খুনের ঘটনায় অভিযুক্ত দু’জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে যুবক ইমন (৩৯) খুনের ঘটনায় জড়িত অভিযোগে সেতু (১৯) ও রায়হান ওরফে ডিপজল (২৮) নামের দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) দুপুরে মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১১ এর একটি টিম।

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির পর যুবককে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ওই যুবকের নাম ইমন শেখ (৩৫)। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এ ঘটনা ঘটে। সে মাসদাইর গুদারাঘাট এলাকার খৈয়মের ছেলে।

নারায়ণগঞ্জে ডুবে গেছে ইটভর্তি ট্রলার
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলি ঘাটে ইটভর্তি একটি ট্রলার ডুবে গেছে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পাইপ গান, ককটেল ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান, দুইটি ককটেল ও পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার করেছে র্যাব।গতকাল (সোমবার, ২৬ জানুয়ারি) গভীর রাতে ফতুল্লার কুতুবপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

দুপুর থেকে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ; দুর্ভোগে পড়বেন যেসব এলাকার মানুষ
গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ (Emergency Gas Network Maintenance) কাজের জন্য আজ (বুধবার, ২১ জানুয়ারি) ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জে রায়হান (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) রাতে ফতুল্লার ইসদাইর সড়কে এ ঘটনাটি ঘটে। এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রায়হান মোল্লাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফতুল্লায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৩০ আগস্ট) বিকালে ফতুল্লার শেহারচরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-শেহারচর বড়বাড়ি এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা পারভীন (৫৩) ও কন্যা লামিয়া আক্তার (২৩)।