ফরেন সার্ভিস একাডেমি
বাংলাদেশ আর কখনো ক্লায়েন্ট স্টেটে ফিরে যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনো ক্লায়েন্ট স্টেটে ফিরে যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটি হচ্ছে—সবার আগে বাংলাদেশ। আমরা সেই ক্লায়েন্ট স্টেট (নতজানু রাষ্ট্র) পর্যায়ে আর কখনো ফিরে যাবো না, কখনোই না। এই কাজটা আমাদের জন্য একটি বড় দায়িত্ব। জুলাই সংগ্রামের যে সাফল্য, সেই সাফল্যের একটি ভার আমাদের ওপর আছে এবং সেটা আমাদের বহন করতে হবে।

জুলাই যোদ্ধাদের হাত ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান পুনরুদ্ধার হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের হাত ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান পুনরুদ্ধার হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবস্থান হারাতে বসেছিল, তবে জুলাই যোদ্ধাদের হাত ধরে সেই অবস্থান পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ (বুধবার, ৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

‘সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন’ আয়োজন করায় সংশ্লিষ্টদের উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন

‘সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন’ আয়োজন করায় সংশ্লিষ্টদের উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট `সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর' পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ: প্রেস সচিব

১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ব্যবসাবাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন

ব্যবসাবাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন

দেশের ব্যবসাবাণিজ্য সহজীকরণ ও রপ্তানি বৃদ্ধি করতে নতুন আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ছয়টি অধ্যাদেশ, তিনটি প্রস্তাব এবং একটি নীতি আদেশের খসড়া অনুমোদন দেয়া হয়।

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র: লুৎফে সিদ্দিকী

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র: লুৎফে সিদ্দিকী

চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জনের বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাতে পারবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাতে পারবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোট চাইতে পারবে এবং এর জন্য আইনগত কোনো বাধা নেই। আজ (রোববার, ১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানান তিনি।

‘নির্বাচনের বিপক্ষে যারা দ্বিধা ছড়াচ্ছে তাদের প্রোফাইল সরকারের নজরে আছে’

‘নির্বাচনের বিপক্ষে যারা দ্বিধা ছড়াচ্ছে তাদের প্রোফাইল সরকারের নজরে আছে’

নির্বাচনের বিপক্ষে যারা দ্বিধা ছড়াচ্ছে তাদের প্রোফাইল সরকারের নজরে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গণভোট ও জাতীয় নির্বাচন দুই ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকবে: ইসি সচিব আখতার

গণভোট ও জাতীয় নির্বাচন দুই ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকবে: ইসি সচিব আখতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান তিনি।

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদে এ অনুমোদন দেয়া হয়।

গুম করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড; অধ্যাদেশ অনুমোদন

গুম করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড; অধ্যাদেশ অনুমোদন

গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত এ আইনে গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড রাখা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।