
বাংলাদেশ নিয়ে হতাশার কোনো কারণ নেই: প্রধানমন্ত্রী
বাংলাদেশ নিয়ে হতাশার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছানোর পর সেখানকার প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাত পৌনে ১১টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

পাকিস্তানকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগ্রেসদের করা ১২৩ রানের জবাবে ১০০ রানের বেশি করতে পারেনি পাকিস্তানের মেয়েরা। গতকাল (শনিবার, ২০ জুন) সাউদাম্পটনের রোজ বোলে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন
উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে স্পেন।

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা
রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়ে প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রুটি খাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘দারুণ মজা!’

চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দ্বৈরথ আজ
চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ (বুধবার, ১৭ জুন) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলতে নামার আগে প্রতিপক্ষকে ছাড় না দেয়ার ঘোষণা টাইগার ক্যাপ্টেন লিটন দাসের। অন্যদিকে সিরিজ জেতা কঠিন হবে মানলেও আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া।

দলে বাড়ছে প্রতিযোগিতা; শক্তিশালী বেঞ্চে খুশি লিটন
বাংলাদেশ দলে এ মুহূর্তে অনেক প্রতিযোগিতা। বেঞ্চও অনেক শক্তিশালী। এটা দলের জন্য বেশ ভালো ব্যাপার। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী অধিনায়ক লিটন দাস এমনটাই বললেন। যে কোনো সময়ে ম্যাচে নামার জন্য এবং পারফর্ম করার জন্য সতীর্থদের প্রস্তুত থাকার কথাও জানালেন।

যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করছে যুক্তরাষ্ট্র-ইরান; স্বাগত জানালো বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ (সোমবার, ১৫ জুন) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ক্রমাগত সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত কমিয়ে আনার এবং সমাধানের আহ্বান জানিয়ে আসছে।

২৭ জুলাই চালু হবে ঢাকা-নারিতা ফ্লাইট
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেই ৩০ জুনের পরিবর্তে ২৭ জুলাই ঢাকা ও জাপানের নারিতা বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হৃদয়, পেলেন ‘লাল গাড়ি’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচে ১৫৪ রান করে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি আকর্ষণীয় লাল গাড়ি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকেই ৯ উইকেট শিকার; প্রশংসায় হাসান মাহমুদ
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে স্বপ্নের অভিষেক করলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে দলকে ১৪০ রানের বড় জয় এনে দেন এই ডানহাতি পেসার।

শেষ ওয়ানডেতে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশে চোখ টাইগারদের। মিরপুরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন অলরাউন্ডার সৌম্য সরকার। অন্যদিকে শেষ ম্যাচে জিতে সিরিজ হারের দু:খ ভুলতে চায় অজিরা। মিরপুরে ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি দেশে
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার আরো ৫৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ (শনিবার, ১৩ জুন) দুপুর থাই এয়ারওয়েজের একটা ফ্লাইটে এ ৫৪ জন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।