বিমান বাহিনী
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিমান বাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড উদ্বোধন

বিমান বাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড উদ্বোধন

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে বিমান বাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (ট্রাডক) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১ মার্চ) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (ট্রাডক) আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে গাজীপুরে তিন বাহিনীর প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে গাজীপুরে তিন বাহিনীর প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে তিন বাহিনীর প্রধানরা গাজীপুরে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) ঢাকাস্থ বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

বিমান বাহিনী প্রধানের সঙ্গে তার্কিশ অ্যারোস্পেসের ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সঙ্গে তার্কিশ অ্যারোস্পেসের ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন করপোরেট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন অব তার্কিশ অ্যারোস্পেসের ভাইস প্রেসিডেন্টের বারটেন কার্ট। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) বিমান বাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে বিমান বাহিনীর শোক

খালেদা জিয়ার মৃত্যুতে বিমান বাহিনীর শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) বিমান বাহিনীর ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ শোক জানানো হয়।

আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর হকি মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় এ কে খন্দকারকে শেষ বিদায়

রাষ্ট্রীয় মর্যাদায় এ কে খন্দকারকে শেষ বিদায়

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বিমান বাহিনীর ঘাঁটি বাশারে তার জানাজা নামাজে অংশ নেন তিন বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা।

ইসির সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধানেরা

ইসির সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধানেরা

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানেরা। আজ (রোববার, ২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এর আগে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিটের মধ্যে তিন বাহিনীর প্রধানদের পৃথকভাবে স্বাগত জানান ইসি সচিব আখতার আহমেদ। প্রথমে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এরপর নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং শেষে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নির্বাচন কমিশনে প্রবেশ করেন।

বিমান বাহিনী ও অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিমান বাহিনী ও অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস খাতে সহযোগিতা জোরদার করার লক্ষে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি)-এর মধ্যে প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ (রোববার, ২১ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ কে খন্দকারের জানাজা ও ‘গার্ড অব অনার’ অনুষ্ঠান কাল

এ কে খন্দকারের জানাজা ও ‘গার্ড অব অনার’ অনুষ্ঠান কাল

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) বীর-উত্তম এ কে খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও গার্ড অব অনার অনুষ্ঠিত হবে। আগামীকাল (রোববার, ২১ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে দুপুর ১ টা ৪৫ মিনিটে এ আয়োজন করা হয়েছে।

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের পরিবারকে ২০ লাখ, আহতদের ৫ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের পরিবারকে ২০ লাখ, আহতদের ৫ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষেদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।