
বিশ্বকাপ মাস্কট: হাসি, আনন্দ আর ইতিহাসের এক রঙিন কোলাজ
ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শুধু ট্রফিই নয়, প্রতিটি বিশ্বকাপ রেখে গেছে একেকটি স্মরণীয় ‘মাস্কট’—কখনও কমলা রঙের হাসিখুশি সিংহ, কখনও ভবিষ্যৎ থেকে আসা অদ্ভুত চরিত্র। বিশ্বকাপের সবচেয়ে ইউনিক মাস্কটগুলোর পেছনে আছে মজার গল্প, সাংস্কৃতিক পরিচয় আর ইতিহাস।

ফুটবল বিশ্বকাপে নতুন রেকর্ডে সবাইকে ছাড়িয়ে যাবেন মেসি!
বিশ্বকাপে সর্বোচ্চ জয়ের রেকর্ডে সবার উপরে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। এবারের বিশ্বকাপে ২ ম্যাচে জয় পেলেই তার এ রেকর্ডটি ছাড়িয়ে যাবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দলের হয়ে বিশ্বজয়ের পাশাপাশি ব্যক্তিগত জয়ের রেকর্ডেও আছে বেশকিছু কিংবদন্তির নাম।

বিশ্বকাপের টিকিটের দামে হতবাক ট্রাম্প!
আসন্ন ফুটবল বিশ্বকাপে টিকিটের দাম আকাশছোঁয়া। লাগামছাড়া মূল্যের কারণে সমালোচিত হচ্ছে এবারের আসর। এবার টিকিটের দাম শুনে হতবাক হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেয়ালচিত্রে বিশ্বকাপ উন্মাদনা: ফুটবল উন্মাদনায় প্রাণবন্ত নুনেস সড়ক
ফুটবল উন্মাদনার দেশ ব্রাজিল। বিশ্বকাপ এলেই যেন বদলে যায় দেশটির রূপ। আর এই উৎসবের অংশ হয়ে উঠেছে রিও ডি জেনিরোর ভিলা ইসাবেল এলাকার পেরেইরা নুনেস সড়কটি। গত ৪৮ বছর ধরে বিশ্বকাপ উপলক্ষে এই শহরের খোলা আকাশের নিচে দেয়ালচিত্র এঁকে প্রাণবন্ত এ ঐতিহ্য টিকিয়ে রেখেছেন স্থানীয়রা।

বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলগুলোর পেছনের নায়ক যারা
ফিফা বিশ্বকাপে নানাভাবে রেকর্ডবুকে জায়গা করে নেন ফুটবলাররা। গোলের খেলা ফুটবলে যারা অধিক গোল করেন, তাদেরকেই বেশি মনে রাখেন ভক্ত-সমর্থকরা। আবার মধ্যমাঠ বা রক্ষণে জাদু দেখিয়ে অথবা গোলপোস্টের নীচে অতন্দ্রপ্রহরী হয়েও আলাদাভাবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন অনেক ফুটবলার। তবে ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে গোল দেয়ার কৃতিত্ব খুব কম ফুটবলারেরই আছে। বিশ্বকাপে দ্রুততম গোল করা সেই ফুটবলারদের কথা স্মরণ করা যাক আরও একবার!

ফন্তে-মেসি নয় বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যারা
বিশ্বকাপের মাত্র এক আসরেই ১৩ গোল! অবিশ্বাস্য এ রেকর্ড গড়েছিলেন ফরাসী কিংবদন্তি জাঁ ফন্তে। বিশ্বকাপের মঞ্চে সমানসংখ্যক গোল করতে সর্বকালের অন্যতম সেরা মেসিকে খেলতে হয়েছে ৫টি বিশ্বকাপ! তবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই দুজনের কেউই নয়। কারা আছেন শীর্ষ পাঁচে? এবারের আসর তালিকায় কোনো পরিবর্তন আনতে পারবে কি না?

বিশ্বকাপ ‘ক্লিনশিট’: ইতিহাসে গোলবারের নায়ক যারা
গোলের খেলা ফুটবলে গোল ঠেকিয়ে ইতিহাস গড়েছেন অসংখ্য গোলরক্ষক। ফ্রান্সের ফ্যাবিয়েন বার্থেজ থেকে শুরু করে হালের ম্যানুয়েল নয়্যার, বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট রাখা গোলবারের সেই নায়কদের নাম ইতিহাসের পাতায় যেন লেখা স্বর্ণাক্ষরে।

বিশ্বকাপে একটি আত্মঘাতী গোল, মূল্য দিতে হয় জীবন দিয়ে!
ফুটবলারদের জন্য আরাধ্য এক স্বপ্ন বিশ্বকাপে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে অনেক ফুটবলারই ইতি ঘটিয়েছেন নিজের ক্যারিয়ারের। তবে কলম্বিয়ার আন্দ্রেস এস্কোবারের গল্পটা সবার চেয়ে আলাদা। ১৯৯৪ সালে এক আত্মঘাতী গোলের কারণে নিজের জীবন দিতে হয়েছিলো কলম্বিয়ার সোনালী প্রজন্মের এ তারকাকে। বিশ্বকাপের অন্যতম বড় এ ট্র্যাজেডি হয়তো ফুটবল ভক্তদের মনে আজও দাগ কেটে যায়।

এবারের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো নিয়ে জানা-অজানা
ফুটবল বিশ্বকাপ দেশের সীমানা পেরিয়ে এক মহোৎসবের আসর। বিশ্বকাপ ঘিরে উত্তর আমেরিকার ১৬ শহরে এখন সাজ সাজ রব। মেক্সিকোর ঐতিহ্য, কানাডার আধুনিকতা আর আমেরিকার গতির মিশেলে বৈচিত্র্যময় এক মুহূর্তের সাক্ষী হওয়ার অপেক্ষায় পুরো দুনিয়ার ফুটবলপ্রেমীরা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর জন্য প্রস্তুত মেক্সিকো সিটি থেকে টরোন্টো কিংবা আটলান্টা থেকে লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামগুলো।

স্মৃতির পাতায় দলগুলোর চমক-আপসেটের ফুটবল বিশ্বকাপ
বিশ্বচ্যাম্পিয়ন দল, অথচ একেবারেই অখ্যাত দলের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়— ফুটবল বিশ্বকাপে ছোট দলগুলোর এমন চমক কিংবা বড়দলগুলোর আপসেটের ঘটনা কম নয়।

ফুটবল বিশ্বকাপে আলো ছড়িয়েও হারিয়ে যাওয়া পাঁচ তারকা
‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রতি আসরেই নজর কাড়েন বেশ কিছু ফুটবলার। তবে অনেকেই সেই আলোর রশ্মিকে কাজে লাগিয়ে পরবর্তীতে জ্বলে উঠতে পারেন না। এমনই পাঁচ ধ্রুবতারার স্মৃতি হয়তো ইতিহাসের পাতায় আজও হাতড়ে বেড়ান ফুটবল ভক্তরা।

আলোচনা-সমালোচনা ছাপিয়ে বিশ্বকাপ ইতিহাসে স্মরণীয় যারা
’৭০ এর বিশ্বকাপ জয়ে পেলের অমরত্ব, ’৮৬ সালের ঐশ্বরিক ম্যারাডোনা, আলোচিত-সমালোচিত জিদান কিংবা ২০২২-এ লিওনেল মেসির সর্বকালের সেরা হয়ে ওঠা। ফিফা বিশ্বকাপের আলোকিত মঞ্চে ফুটবল দুনিয়া পেয়েছে স্মরণীয় অনেককেই। বিশ্বকাপের সোনালী ট্রফিকে যারা দিয়েছেন পূর্ণতা, তেমন তারকাদের।