যুক্তরাষ্ট্রের স্কোয়াডে চমক কাভান সুলিভান; ১৬ বছরেই বিশ্বকাপের স্বপ্নযাত্রা

কাভান সুলিভান
কাভান সুলিভান | ছবি: সংগৃহীত
0

২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে কোচ মরিসিও পচেত্তিনোর ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে সবচেয়ে বড় চমক মাত্র ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান! ২০২৬ বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দল।

মাত্র ১৬ বছর বয়স! অথচ এই বয়সেই যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলের দরজা খুলে গেল বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ ফুটবলারের জন্য

২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে কোচ মরিসিও পচেত্তিনো ঘোষণা করেছেন ২৮ সদস্যের স্কোয়াড। আর সেখানেই সবচেয়ে বড় চমক ফিলাডেলফিয়া ইউনিয়নের মাত্র ১৬ বছর বয়সী কাভান সুলিভান।

চলতি এমএলএস মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন সুলিভান। লিগ মাঠে ফেরার পর করেছেন ৬ গোল, সঙ্গে ১১টি অ্যাসিস্ট। টানা সাত ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করে গড়েছেন দারুণ এক রেকর্ড। সর্বশেষ সান ডিয়েগো এফসির বিপক্ষে জোড়া গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করে জিতেছেন ‘ম্যাচ অব দ্য ডে’ সম্মাননাও।

তবে শুধু সুলিভান নন, পচেত্তিনোর এই দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা মোট ১৩ তরুণ। লক্ষ্য ২০৩০ বিশ্বকাপের পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও।

এদিকে ক্রিশ্চিয়ান পুলিসিক, ওয়েস্টন ম্যাককেনি ও ফোলারিন বালোগুনের মতো পরিচিত কয়েকজন এবার দলে নেই। তবে ফিরেছেন ইউনুস মুসা।

সেপ্টেম্বর-অক্টোবরে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। এরপর ১৪ নভেম্বর কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল।

১৬ বছর বয়সেই জাতীয় দলের ডাক এখন প্রশ্ন একটাই, কাভান সুলিভান কি যুক্তরাষ্ট্র ফুটবলের নতুন প্রজন্মের সবচেয়ে বড় তারকা হয়ে উঠতে পারবেন?


এফএস