
আর্জেন্টিনার হারে বিষাদময় টিএসসি, বিরোধী সমর্থকদের উচ্ছ্বাস
বিশ্বকাপ ফাইনাল
লিওনেল মেসিদের হারে বিষাদের নগরীতে পরিণত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। তবে স্পেনের বিশ্বজয়ে আনন্দ উৎসবেরও দেখা মিলেছে কিছুটা। হতাশা, উৎকণ্ঠা, চাপা ক্ষোভ আর বেদনা—স্পেনের বিরুদ্ধে ফাইনালের প্রতিটা মুহূর্তে আর্জেন্টিনা ভক্তদের মনের প্রতীকী অবস্থা যেন এমনটাই। গগন বিদারী উল্লাসটা এদিন যেন হারিয়ে গেলো গোলকধাঁধায়।

ফাইনালে আসলে স্পেনের শিরোপাভাগ্য গড়ে দিলেন কারা?
একদিকে লামিনে ইয়ামাল-নিকো উইলিয়ামসের মুহুর্মুহু আক্রমণ, যার মধ্যমণি ফেরান তোরেস; আরেকদিকে মাঝমাঠে বলের নিয়ন্ত্রণে সামনে থেকে নেতৃত্বে রদ্রিগো হার্নান্দেজ। একক নৈপুণ্য নয়, বরং দলীয় প্রচেষ্টার ফল হিসেবেই নিজেদের জার্সিতে বিশ্বজয়ের দ্বিতীয় তারকা যুক্ত করেছে স্পেন।

চোখের জলে ‘জাদুকরের’ বিদায় শূন্য হাতে, আর কি ফিরবেন?
আরও একবার ফাইনাল হারের বেদনা, চোখের জলে বিদায়। বিশ্বমঞ্চে সম্ভাব্য শেষ লড়াইটা বিষাদে মোড়ানো লিওনেল মেসির। এক দশক আগে ঠিক এই স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে হেরে অবসরের বার্তাও দিয়েছিলেন, তবে ফিরেছেনও। বারবার ঘুরে দাঁড়িয়ে লিখেছেন ইতিহাস, জয় করেছেন সম্ভাব্য প্রায় সবকিছু। আর কি ফেরা হবে? নাকি বিশ্ব আসরে শেষ ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি?

সুন্দর স্বপ্নের তিক্ত সমাপ্তি, যেসব কারণে শিরোপা হাতছাড়া আর্জেন্টিনার
উন্মুখ হয়ে থাকা কোটি ভক্তের স্বপ্নভঙ্গ হলো শেষ মুহূর্তের গোলে। শিরোপার খুব কাছে গিয়েও হলো না ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের স্বপ্ন পূরণ। আর্জেন্টিনাকে সন্তুষ্ট থাকতে হলো রানার্সআপ হয়েই। কিন্তু কেন? কোথায় পিছিয়ে ছিলো আলবিসেলেস্তারা?

২০২৬ বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারগুলো উঠলো যাদের হাতে
ফুটবল বিশ্বকাপ ২০২৬ আসরের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেনের খেলোয়াড়দের হাতে বিশ্বকাপের সোনালি ট্রফি তুলে দেন ফিফা পেসিডেন্ট ইনফান্তিনো পেরেজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিন ক্যাটাগরিতে সেরাদের হাতে তুলে দেয়া হয় গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।

আর্জেন্টিনার ‘অসহায় আত্মসমর্পণে’ দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্পেন। ম্যাচের অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেছেন ফেরান তোরেস।

৯০ মিনিটেই স্পেনের সামনে ‘দিবু মার্টিনেজ বাধা’, খেলা গড়ালো অতিরিক্ত সময়ে
ফুটবল বিশ্বকাপ ফাইনাল
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের ৯০ মিনিটের খেলা শেষ হয়েছে গোল শূন্য সমতায়। ম্যাচে এ পর্যন্ত দারুণ আধিপত্য দেখালেও এমিলিয়ানো মার্টিনেজের (দিবু মার্টিনেজ) বীরত্বে কোনো গোল করতে পারেনি স্পেন। তবে ৯০ মিনিটের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এনজো ফারনান্দেজ মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায়।

বিশ্বকাপ ফাইনাল: প্রথমার্ধে বল দখলে স্পেনের আধিপত্য
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোল শূন্য সমতায়। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখিয়েছে স্পেন। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায়।

বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনার তিন পরিবর্তন, স্পেনের অপরিবর্তিত একাদশ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ আসরের ১০৪তম ও ফাইনাল ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে ফিফার সর্বশেষ ঘোষিত র্যাংকিংয়ে ১ নম্বর দল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং র্যাংকিংয়ের ২ নম্বর দল স্পেন। এ ম্যাচে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামতে চলেছে; অন্যদিকে স্পেন নামছে অপরিবর্তিত একাদশে।

বিশ্বকাপ ফাইনালের আগে ঝড়-বৃষ্টির শঙ্কা, প্রস্তুত নিউ ইয়র্ক-নিউজার্সি
বিশ্বকাপ ফাইনালের আগে ঝড় আর প্রবল বৃষ্টির কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউজার্সি। যদিও এ বৃষ্টি কানাডার দাবানলের ধোঁয়া কমাতে সহায়তা করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, বৃষ্টির কারণে ফাইনাল দেখতে আসা দর্শকদের ভোগান্তি হবে না বলেও আশ্বস্ত করেছে স্থানীয় প্রশাসন। এদিকে, লাতিন আমেরিকার দেশ চিলিতে টানা বৃষ্টি ও বন্যায় প্রাণ গেছে ৩ জনের। এছাড়া, ভিয়েতনামে আকস্মিক বন্যা ও ভূমিধসে মারা গেছে ৪ জন।

আর্জেন্টিনাকে ‘প্রকৃত বন্ধু’ অ্যাখ্যা দিয়ে বিশ্বকাপ ফাইনালের আগে নেতানিয়াহুর বার্তা
ফিফা বিশ্বকাপ ফাইনালের (FIFA World Cup Final) আগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে (Javier Milei) বিশেষ সমর্থন ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। গতকাল (শনিবার, ১৮ জুলাই) ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াজনিসের সঙ্গে এক বৈঠকে তিনি এই সংহতি জানান। রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি ক্রীড়া কূটনীতিকেও (Sports diplomacy) প্রাধান্য দিয়ে নেতানিয়াহু মিলেইকে ‘প্রকৃত বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন। তুরকিয়া টুডের (Turkiye Today) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিশ্বকাপ ফাইনালের আগে প্রবল বৃষ্টির কবলে নিউ ইয়র্ক ও নিউ জার্সি
বিশ্বকাপ ফাইনালের আগে ঝড় আর বজ্রসহ প্রবল বৃষ্টির কবলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্য। টানা বৃষ্টিতে কিছুটা পরিষ্কার হয়েছে ধোঁয়ায় ঢেকে থাকা আকাশ।