
ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমানও।

কাল কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
একদিনের সফরে আগামীকাল (শনিবার, ১৩ জুন) সকালে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকি হ্রাস, পরিবেশ-প্রকৃতি সুরক্ষা এবং মানবজীবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে দেশব্যাপী এক বিশাল সবুজ বিপ্লবের সূচনা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে দেশের ৬৪টি জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী
এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (বুধবার, ১ এপ্রিল) সকালে রাজধানীর পূর্বাচলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন।

মিডিয়ানে ডিএসসিসি প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মোট ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের ৩৩টি রোড মিডিয়ানে বৃক্ষরোপণ ও সবুজায়নের উদ্বোধন করেছেন ডিএসসিসি প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) জিরো সয়েল কার্যক্রমের আওতায় ২টি পর্যায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি মিডিয়ানে এবং বন অধিদপ্তরের মাধ্যমে ৫টি মিডিয়ানে শোভাবর্ধক ফুলের গাছ ও ঘাস রোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

টাঙ্গাইলে শহিদদের স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ
টাঙ্গাইলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা কৃষকদল। আজ (রোববার, ২০ জুলাই) দুপুরে টাঙ্গাইলের ডিসট্রিক্ট হেলিপ্যাড চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হেলিপ্যাড চত্বরে ৭ জন শহিদদের স্মরণে ৭টি গাছের চারা রোপণ করা হয়।

যাদের ইউপি মেম্বারেরও যোগ্যতা নেই, তারাই পিআর পদ্ধতিতে সংসদে যেতে চায়: আমিনুল হক
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত জেনে কিছু নতুন রাজনৈতিক দল ও ইসলামি দল পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন দাবি করছে—এমন মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারাই এখন পিআর পদ্ধতির মাধ্যমে সংসদে যেতে চায়। জনগণ যাদের বিশ্বাস করে না, তারাই এখন নির্বাচন নিয়ে শর্ত দিচ্ছে।

রাজধানীতে ১০ লাখ গাছ রোপণ করবে জামায়াতে ইসলামী: মো. নূরুল ইসলাম
নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে রাজধানীতে ১০ লাখ গাছ রোপণ করবে জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এ কথা বলেন।