পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বৃক্ষরোপণ কর্মসূচি
বৃক্ষরোপণ কর্মসূচি | ছবি: এখন টিভি
0

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ (বুধবার, ১ এপ্রিল) সকালে পাবনা সড়ক বিভাগের আয়োজনে পাবনা টাউন অ্যান্ড সেকশন হতে বাস স্ট্যান্ড কাজপাড়ায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ, উপ-বিভাগীয় প্রকৌশলী সাদিকুর, উপ-সহকারী প্রকৌশলী, বিপুল খান, মোহাম্মদ আবদুল আল মামুন, মাহমুদুল হাসান, শামিম রেজাসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, ‘দেশকে সবুজায়ন করতে সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসাবে সড়কের দু'পাশে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন।’

এএইচ