বৃদ্ধা ববি বেগম হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার
নরসিংদীতে লুটপাটের শিকার বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ (শুক্রবার, ১০ জুলাই) বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান র্যাব ১১ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।