
ঈদের দিনেও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
সারা দেশে চলছে পবিত্র ঈদুল আজহা উদযাপন। কোরবানির পশু কোরবানি করতে সকাল থেকেই ব্যস্ত মুসল্লিরা। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা।

বৃষ্টি উপেক্ষা করেই সিলেটে ঈদুল আজহা পালিত
বৃষ্টি উপেক্ষা করে মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ ও ত্যাগের আদর্শে সিলেট জেলা ও মহানগর এলাকায় ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের দিন ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
ঈদুল আজহার দিন ঢাকাসহ দেশের ৮ বিভাগে মাঝারি থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেও পূর্বাভাসে জানানো হয়। এদিকে, ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন থেকে পরের তিন দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে
বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার -এই ছয়টি অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে বৃষ্টি হতে পারে।

রাজধানীতে আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজও দুপুরের মধ্যে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (বুধবার, ২৭ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৭ কিলোমিটার এলাকায় যানজট, বৃষ্টিতে ভোগান্তি
অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল (মঙ্গলবার, ২৬ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার ঘারিন্দা বাইপাস পর্যন্ত থেমে যানজটের সৃষ্টি হয়।

বৃষ্টি ও চড়া দামে চট্টগ্রামের পশুর হাটে বেচাবিক্রিতে ভাটা
শেষ মুহূর্তের বেচাকেনা চট্টগ্রামের পশুর হাটগুলোতে প্রতিবন্ধকতা হয়ে এসেছে বৃষ্টি। সকালের কয়েক ঘণ্টার বৃষ্টি আর বিক্রেতাদের চড়া দামের হাঁকডাকে পশুর হাটগুলোতে বেচাবিক্রিতে ভাটা পড়েছে।

ঈদযাত্রায় জ্যামের সঙ্গে ভোগান্তি বাড়াচ্ছে বৃষ্টি
একদিন পর ঈদ। দফায় দফায় বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ ঘরমুখো মানুষ দোকান ও যাত্রী ছাউনিতে আশ্রয় নিলেও বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে যারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে যাচ্ছেন। তবুও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছে মানুষ।

দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা; নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত
দেশের অন্তত ১০টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে নিহত ১
সুনামগঞ্জের দোয়ারা বাজারে হাওরে হাঁস ছাড়তে গিয়ে বজ্রপাতে শফিক মিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২৩ মে) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুড়িরগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

দেশের বিভিন্ন জায়গায় হতে পারে ঝড়-বৃষ্টি
দেশের বিভিন্ন জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শনিবার, ২২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য জানানো হয়।

রাতের মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখির আশঙ্কা
দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখি ঝড় ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।