ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মের্ৎসের

ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মের্ৎসের

রুশ বিমান হামলার তীব্রতা বাড়ার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। আজ (শনিবার, ৪ জুলাই) এক ফোনালাপে তিনি বলেন, বিশেষ করে বিমান প্রতিরক্ষা জোরদারের ক্ষেত্রে ইউক্রেন জার্মানির ওপর ভরসা রাখতে পারে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘কোস্তিয়ানতিনিভকা এখনো আমাদের হাতে’, দাবি ইউক্রেনের

‘কোস্তিয়ানতিনিভকা এখনো আমাদের হাতে’, দাবি ইউক্রেনের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ (শনিবার, ৪ জুলাই) শহরটি দখলের রুশ দাবি নাকচ করে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফও একই কথা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ৩০; ইউক্রেনে শোক দিবস

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ৩০; ইউক্রেনে শোক দিবস

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। চলতি বছর কিয়েভে এটিই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা। ভয়াবহ এই ঘটনায় আজ (শুক্রবার, ৩ জুলাই) কিয়েভে শোক দিবস পালন করা হচ্ছে এবং শহরজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের সামরিক ইউনিটের নাম নিয়ে বিতর্ক; জেলেনস্কির পদক প্রত্যাহার পোল্যান্ডের

ইউক্রেনের সামরিক ইউনিটের নাম নিয়ে বিতর্ক; জেলেনস্কির পদক প্রত্যাহার পোল্যান্ডের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিতর্কিত যোদ্ধাদের নামে একটি সামরিক ইউনিটের নামকরণ করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য হোয়াইট ঈগল’ প্রত্যাহার করে নেয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চোরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি মজুত কেন্দ্রে রুশ ড্রোন হামলা

চোরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি মজুত কেন্দ্রে রুশ ড্রোন হামলা

ইউক্রেনের চোরনোবিল বিদ্যুৎকেন্দ্রের কাছে ব্যবহৃত পরমাণু জ্বালানি মজুত রাখার একটি স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ (রোববার, ৭ জুন) এই হামলার তথ্য নিশ্চিত করে বিষয়টিকে ‘চরম জঘন্য’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তবে এই হামলার পর এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ২

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ২

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা রোববার এই তথ্য জানিয়েছেন। এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে বিশ্ব নেতারা লন্ডনে এক বৈঠকে মিলিত হয়েছেন। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর নতুন ভরসা সুইডিশ ‘গ্রিপেন’; কঠিন পরীক্ষায় নামছে রুশ সীমান্তে

ইউক্রেনীয় বিমানবাহিনীর নতুন ভরসা সুইডিশ ‘গ্রিপেন’; কঠিন পরীক্ষায় নামছে রুশ সীমান্তে

রাশিয়ার সঙ্গে চলমান আকাশযুদ্ধে সুইডেনের তৈরি ‘গ্রিপেন’ যুদ্ধবিমানকে নিজেদের বিমানবাহিনীর প্রধান শক্তিতে রূপান্তর করার ঘোষণা দিয়েছে ইউক্রেন। এর মাধ্যমে রাশিয়ার সামরিক সক্ষমতাকে মোকাবিলা করার জন্য বিশেষভাবে তৈরি এই সুইডিশ জেটটি প্রথমবারের মতো প্রকৃত যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৩; নতুন আক্রমণের শঙ্কা জেলেনস্কির

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৩; নতুন আক্রমণের শঙ্কা জেলেনস্কির

হাজারো ড্রোন ও ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনকে কাঁপিয়ে দিয়েছে রাশিয়া। গতকাল (মঙ্গলবার, ২ জুন) ভোরে চালানো এই ব্যাপক হামলায় অন্তত ২৩ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। রাশিয়ার এই তৃতীয় বড় হামলার মুখে পড়েছে কিয়েভসহ বিভিন্ন শহর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, গত রাতের মতো আবারো রুশ বাহিনী নতুন আক্রমণ চালাতে পারে।

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; প্রাণহানি বেড়ে ১০

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; প্রাণহানি বেড়ে ১০

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গত কয়েক মাসের মধ্যে চালানো অন্যতম বড় এই হামলায় দিনিপ্রো শহরে ছয়জন এবং রাজধানী কিয়েভে চারজন প্রাণ হারিয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ড্রোন হামলায় নতুন রেকর্ড রাশিয়ার; আকাশ প্রতিরক্ষায় পশ্চিমাদের সহায়তা চায় ইউক্রেন

ড্রোন হামলায় নতুন রেকর্ড রাশিয়ার; আকাশ প্রতিরক্ষায় পশ্চিমাদের সহায়তা চায় ইউক্রেন

ইউক্রেনজুড়ে গত মে মাসে রেকর্ডসংখ্যক দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্যের ভিত্তিতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক বিশ্লেষণে জানিয়েছে, গত এক মাসে ইউক্রেনে ৮ হাজার ১৫০টি ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। ড্রোনের এই বিশাল বহর মোকাবিলায় কিয়েভ এখন তার পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সহায়তা বাড়ানোর আবেদন জানিয়েছে।

কিয়েভে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৪

কিয়েভে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি নয়তলা আবাসিক ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিন কিশোরও রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বছরের পর এটিই ইউক্রেনে রাশিয়ার চালানো সবচেয়ে বড় বিমান হামলা। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে দুই দিনে ১৫৬০ ড্রোন; যুদ্ধের ভয়াবহতম রুশ হামলা

ইউক্রেনে দুই দিনে ১৫৬০ ড্রোন; যুদ্ধের ভয়াবহতম রুশ হামলা

আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল (বুধবার, ১৩ মে) থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ১ হাজার ৫৬০টির বেশি ড্রোন ও অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। ভয়াবহ এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।