
অনেকেই টকশোতে ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম
টকশোতে অনেকেই ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সিইসির সঙ্গে বৈঠক শেষে এ অভিযোগ করেন নজরুল ইসলাম খান।

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা, ইসির নতুন প্রজ্ঞাপন
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliament Election) ও গণভোট। এই নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার ও প্রার্থীসহ সুনির্দিষ্ট কিছু ব্যক্তি ভোটকেন্দ্রে মোবাইল ফোন (Mobile Phone) নিতে পারবেন, তবে ব্যবহারের ক্ষেত্রে পালন করতে হবে কঠোর নিয়ম।

বাবা-মা’র কবর জিয়ারতে নির্বাচনি প্রচারণা শেষ করেছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ করে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল (সোমবার, ৯ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজের নির্বাচনি প্রচারণা শেষ করেন তিনি।

ত্রয়োদশ নির্বাচন ঘিরে ভোটারদের উচ্ছ্বাস; শঙ্কা কাটিয়ে সুষ্ঠু ভোটের সম্ভাবনা কতটুকু?
প্রায় দেড় যুগ পর প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে ভোটাররা। বঞ্চনার নানা ক্ষোভ থাকলেও ভোট নিয়ে সবার উচ্ছ্বাস অনেক। তরুণরাও বলছেন, জুলাই পরবর্তী নির্বাচনে তারা কারচুপি-অনিয়ম মেনে নেবেন না। যদিও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, দৃশ্যমান অপরাধ না ঘটলেও শঙ্কা আছে সুক্ষ্ণ ইঞ্জিনিয়ারিংয়ের। তবে সশস্ত্রবাহিনী, প্রশাসনসহ রাষ্ট্রের সব বিভাগের জন্য এ নির্বাচন অতীতের কালিমা মোচনের সুযোগ বলে মনে করছেন তারা।

শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারের দ্বারে প্রার্থীরা, প্রতিশ্রুতির ‘ফুলঝুরি’
শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারণায় জমজমাট রাজনৈতিক মাঠ। প্রচারের শেষ সময়ে রাজধানীতে দিন-রাত বিরামহীন প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নগরীর নানা সমস্যা সমাধানে দিচ্ছেন প্রতিশ্রুতি-আশ্বাস।

ভোটের মাঠে অধিকার ও নিরাপত্তার প্রত্যাশা নারায়ণগঞ্জের নারী ভোটারদের
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ সময় পর এ নির্বাচনে ভোট দিয়ে অংশ নিতে যাচ্ছেন নানা বয়সী কর্মজীবী ও তরুণ নারী ভোটাররা। নারায়ণগঞ্জের নারীদের কাছে এ নির্বাচন শুধু ভোট দেয়ার সুযোগ নয়, বরং নিজেদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন।

সারা দেশ জেগে উঠেছে, তরুণরা এরই মধ্যে রায় দিয়েছে: জামায়াত আমির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশ এখন জেগে উঠেছে— এমন মন্তব্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, তরুণরা এরই মধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে।’ আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা-১১ আসনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দাবি করেন।

নারী ভোটার শনাক্তে মুখ খোলা বাধ্যতামূলক করতে হবে: মাহদী আমিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের পরিচয় যাচাই নিশ্চিত করতে ভোটকেন্দ্রে মুখমণ্ডল খুলে শনাক্তকরণ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

নির্বাচনের আগে শরীয়তপুরে ককটেল আতঙ্ক, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা
নির্বাচনের আগে শরীয়তপুরে একের পর এক ককটেল উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে নড়িয়া উপজেলায়। এদিকে হামলা-মামলা ও প্রাণহানির ঘটনায় ভোটারদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

দেশজুড়ে নির্বাচনি আমেজ; প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
রাজধানীর বাইরেও সারা দেশে নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা, অলি-গলি ও জনসমাগমস্থল। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

জামায়াতের ইশতেহার: অর্থনীতি ও নারী ক্ষমতায়নে সংশয় বিশ্লেষকদের
জামায়াতে ইসলামীর ইশতেহারে মানবিক বাংলাদেশ ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরা হলেও নেই অর্থনৈতিক উন্নয়নের স্পষ্ট বার্তা। নারীর ক্ষমতায়ন নিয়েও আরও ব্যাখ্যা থাকা প্রয়োজন মনে করছেন বিশ্লেষকরা। অন্যথায় এ ইশতেহার বাস্তবায়ন করা কঠিন হবে বলে জানান তারা।

ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা, প্রতিশ্রুতি-পাল্টাপাল্টি অভিযোগে সরগরম রাজনীতি
গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচিতে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পাশাপাশি রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।