
বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনিয়োগকারীদের সুবিধার্থে সরকার শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশে বর্তমানে সরাসরি বৈদেশিক বিনিয়োগের অপার সুযোগ রয়েছে।’

তথ্য-উপাত্ত সংগ্রহে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা— পরিকল্পনা প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি
তথ্য-উপাত্ত সংগ্রহে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের গড়মিল, অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানিভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানিভাতার আওতায় আসছে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা রয়েছে।

প্রবাসীদের নিরাপত্তা ও লেনদেন সহজ করতে চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড: প্রতিমন্ত্রী নুর
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত, কষ্টার্জিত অর্থের সুরক্ষা এবং দেশে আর্থিক লেনদেন সহজ করতে ডিজিটাল প্রবাসী কার্ড চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫
দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। এ হিসাবের অন্তর্ভুক্ত আছেন ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতরা। এ ভোটার তালিকা দিয়েই আপাতত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

‘গ্রিন স্কিল’ ও ‘ডিজিটাল স্কিল’ প্রশিক্ষণে যুক্তরাজ্যের সহযোগিতা গুরুত্বপূর্ণ: প্রবাসীকল্যাণমন্ত্রী
যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও আন্তর্জাতিক মানের জনশক্তি তৈরিতে ইংরেজি ভাষা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে যুক্তরাজ্যের সহায়তা প্রত্যাশা করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘দেশে বিদ্যমান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি “গ্রিন স্কিল” ও “ডিজিটাল স্কিল” প্রশিক্ষণে যুক্তরাজ্যের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; ঢাকার ক্ষোভ প্রকাশ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেয়ায় বাংলাদেশ সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘সেপা’ চুক্তি সই; ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই হয়েছে। এ চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে, বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য বিশেষ শুল্ক সুবিধার আওতায় আসবে।

ইরান আক্রমণ নয়, হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি জোটে বাংলাদেশ: উপদেষ্টা হুমায়ুন কবির
ইরানকে আক্রমণ নয়, বরং হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই সৌদির প্রতিরক্ষা জোটে অংশ নেয়া বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গতকাল (রোববার, ২ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জানান, রিয়াদের সঙ্গে সম্পর্ক কৌশলগত, তবে ইরানের সঙ্গেও সম্পর্ক সমানতালে এগিয়ে নেয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।

বাবার আদর্শে সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই: মন্ত্রী আফরোজা খানম
মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ (শনিবার, ১ আগস্ট) বেলা ১১টায় মানিকগঞ্জ জেলার মুন্নু সিটিতে বাবার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এসময় তিনি বলেন, ‘বাবার আদর্শে উজ্জীবিত হয়ে মানিকগঞ্জের সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই।’

রেল বিভাগের আধুনিকায়নে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আকস্মিক পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, ‘সরকার রেল বিভাগকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে পরিকল্পনা গ্রহণ করেছে। ঢাকা-সিলেট রেললাইনটি দীর্ঘদিনের পুরোনো। জনগণের স্বার্থে এই রেলপথে কী কী উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি।’

এডিপি বাস্তবায়ন ৫০ বছরে সর্বনিম্ন
সদ্য সমাপ্ত অর্থবছরে বরাদ্দের বিপরীতে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৫ শতাংশ, যা গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।