
মানিকগঞ্জে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
মানিকগঞ্জের সদর উপজেলার কালীগঙ্গা নদীর বালিরটেক ট্রলারঘাটে গোসলে নেমে ডুবে গিয়ে চাচাতো ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ২৫ মার্চ) বেলা ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। পরে প্রায় এক ঘণ্টা পর স্থানীয়দের চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পাবনায় পদ্মা নদীতে ডুবে নিহত তরুণ
পাবনায় পদ্মা নদীতে ডুবে আতিক খসরু নামের এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সন্ধায় স্থানীয়রা পাবনার সীমান্তবর্তী এলাকার শিলাইদহ ঘাটের প্রায় দেড় কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করে।

পাবনার বড়াল নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুনামগঞ্জে ধান খেতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের ৫ ঘণ্টা পর ধান খেত থেকে এক শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু আব্দুল্লাহ আল মামুন (৭) দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর-শ্রীনাথপুর গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মোস্তাক আহমেদের বড় ছেলে।

গড়াই নদীতে নিখোঁজ দুই শিশু: একজনের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপর শিশুকে উদ্ধারে ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

রাতে নিখোঁজ, পরদিন বিকেলে আমবাগানে মিললো যুবকের মরদেহ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিহাব আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পৌর এলাকার চন্ডিপুরের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এআইইউবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইলে সরিষা খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতির বল্লা ইউনিয়নের বল্লা বেপারীপাড়া গ্রামে সরিষা খ্তে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রেসক্লাব থেকে সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার
রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের নবীনগর এলাকা সংলগ্ন গলঘেসিয়া নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পশ্চিম রাজাবাজারে বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসা থেকে মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক জামায়াত নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিও চিকিৎসক।

মেহেরপুরে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
মেহেরপুর শহরে নিখোঁজের সাত দিন পর টগর খাতুন (৪২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের কাশ্যবপাড়া এলাকার এনজিওকর্মী সেন্টু আহমেদের স্ত্রী। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) সন্ধ্যায় কাশ্যবপাড়ায় নিহতের বাড়ির পাশের টিন দিয়ে ঘেরা একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।