আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল ইমাম সীমান্ত কিশোরগঞ্জের বাসিন্দা।
কক্সবাজার সৈকতের বীচকর্মী ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় ৯ বন্ধু মিলে সমুদ্র সৈকতে গোসলে নামেন তারা। এ সময় তারা ফুটবল খেলছিলেন। একপর্যায়ে ফুটবলটি সমুদ্রে ভেসে গেলে সেটি আনতে তিনজন সাগরে এগিয়ে যান। পরে স্রোতের টানে তিনজনই ভেসে যান।
খবর পেয়ে সৈকত বীচকর্মী ও সি-সেইফ লাইফগার্ড কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেন। তবে মোফাজ্জল নিখোঁজ ছিলেন।
নিখোঁজের প্রায় আড়াই ঘণ্টা পর সুগন্ধা পয়েন্টের গ্রিন নেচার অংশ থেকে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও বীচকর্মীরা মোফাজ্জলের মরদেহ উদ্ধার করেন।





