
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের শৈলকুপায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে এক ট্রাকচালকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ (বৃহস্পতিবার, ৭ জুলাই) দিবাগত রাত একটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ায় ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৪
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ (শনিবার, ১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৫
টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করতে হাইওয়ে পুলিশ প্রধানের অঙ্গীকার
আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করার অঙ্গীকার করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ। একই সঙ্গে তিনি বলেছেন, হাইওয়ে পুলিশের কোনো সদস্যকে মহাসড়কে যানবাহন থেকে অবৈধ টোল আদায় করতে দেওয়া হবে না।

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত ১
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধস; যানচলাচল বন্ধে স্থানীয়দের ভোগান্তি
টাঙ্গাইলের গোপালপুরের সাখারিয়া এলাকায় যমুনা নদী রক্ষা বাঁধের একশ মিটার অংশে আকস্মিক ধ্বস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ ভূঞাপুর-তারাকান্দি সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া গতকাল (রোববার, ১৯ জুলাই) থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

সড়ক দুর্ঘটনা ঠেকাতে বন্যপ্রাণীর জন্য ঝুলন্ত সেতু
পৃথিবীর প্রাচীন পাতাঝরা অরণ্য মধুপুরের শালবন। বনের ভেতর দিয়ে চলে গেছে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক। বনের প্রাণীরা তাদের খাবারের খোঁজে সড়ক পারাপার হয় প্রতিদিন। এতে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে আহত হওয়ার পাশাপাশি প্রাণ হারায় বহু প্রাণী। এমন পরিস্থিতিতে বন্যপ্রাণী পারাপারে বনের কয়েকটি স্থানে পাঁচটি রোপওয়ে বা ঝুলন্ত সেতু তৈরি করে দিয়েছে বন বিভাগ।

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটক ১
যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের বার, দু’টি মোবাইল ফোন ও নগদ অর্থসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, উদ্ধার হওয়া স্বর্ণের বারটি ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিলো।

মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাড় হতে গিয়ে কভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। আজ (শনিবার, ১১ জুলাই) দুপুরে উপজেলার বেড়াইদেরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পৌরসভার বর্জ্য জমছে মহাসড়কের পাশে; ডাম্পিং স্টেশন কি কেবল নামেই?
প্রায় ৮১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং স্টেশন থাকলেও জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশেই। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকি। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ার কথা বলছেন স্থানীয়রা।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় অটোরিকশা যাত্রী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনজন।

বছরের পর বছর সংস্কার, দুর্ভোগ পিছু ছাড়ছে না চলাচলকারীদের
সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের ৬২ দশমিক ৩২৫ কিলোমিটার অংশে সংস্কার ও উন্নয়নকাজ চলছে ধীরগতিতে। দীর্ঘদিন ধরে চলমান প্রকল্পের কারণে চরম ভোগান্তিতে সাতক্ষীরা সদর, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার প্রায় ১৫ লাখ মানুষ। স্থানীয়দের আশঙ্কা, আসন্ন বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও ভয়াবহ রূপ নিতে পারে।