ফেনীতে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত এক নারী

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা বাজারে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় জোবায়দা আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ড ভ্যান এবং ড্রাইভারকে আটক করেছে পুলিশ। নিহত জোবায়দা আক্তার দাগনভূঞা ব্র্যাক অফিসের ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চরলক্ষীগঞ্জ গ্রামের ডাক্তার বাড়ির বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত জোবায়দা সহকর্মী নুরুজ্জামানের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। আতাতুর্ক হাদইস্কুল মার্কের সামনে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে কাভার্ড ভ্যানের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এসএইচ