
ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিনের জন্য স্থগিত, নতুন সময়সীমা ৬ এপ্রিল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলার জন্য নিজের নির্ধারিত সময়সীমা পিছিয়ে ৬ এপ্রিল করেছেন। চলমান যুদ্ধ শেষ করতে আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শর্ত হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক ও চরমপন্থি’ আখ্যা
চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির ১৫ দফার শান্তি পরিকল্পনা শর্ত হাতে পেয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে ইরান। তবে তেহরানের একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র এ প্রস্তাবটিকে ‘অত্যন্ত চরমপন্থি’ ও ‘অযৌক্তিক’ হিসেবে বর্ণনা করে এটি প্রত্যাখ্যান করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কী আছে ট্রাম্পের কথিত ১৫ দফার যুদ্ধবিরতি শর্তে?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে ১৫-দফা শান্তি পরিকল্পনা পাঠিয়েছেন বলে দাবি করেছেন, তা বিবিসি এখনো দেখেনি। ফলে ওই শান্তি পরিকল্পনার ভেতরে ঠিক কী রয়েছে— সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত করতে পারেনি বিবিসি।

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান: আল জাজিরা
ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা পালন করছে পাকিস্তান। আল জাজিরার বিশেষ সূত্র নিশ্চিত করেছে যে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেওয়া একটি যুদ্ধবিরতির প্রস্তাব বা শর্তাবলী সংবলিত নথি ইরানের কাছে হস্তান্তর করেছে ইসলামাবাদ।

ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের, আলোচনার ইঙ্গিত ট্রাম্পের
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র—এমন তথ্য জানিয়েছে মার্কিন ও ইসরাইলি কয়েকটি সংবাদমাধ্যম। তবে বিবিসি জানিয়েছে, তারা এখনো এ ধরনের কোনো নথি দেখতে পায়নি। আজ (বুধবার, ২৫ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি বাংলা এ তথ্য জানায়।

আফগানিস্তানের বিরুদ্ধে ৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা পাকিস্তানের
ঈদ উপলক্ষে আফগানিস্তানের বিরুদ্ধে ৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে পাকিস্তান। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে সাড়া দেয় ইসলামাবাদ। একই সময়ে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার আশ্বাস দেয় তালেবান সরকার। দুই পক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

‘আমাদের শত্রুদের জন্য’ হরমুজ প্রণালি বন্ধ রয়েছে: আরাঘচি
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি বা বার্তা বিনিময়ের জন্য অনুরোধ করেনি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালি ‘‘আমাদের শত্রুদের জন্য’’ বন্ধ থাকবে।’

যুদ্ধবিরতি ভেঙে গাজায় চালানো ইসরাইলি বিমান হামলা, নিহত ১৩
যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে গাজায় চালানো ইসরাইলি বিমান হামলায় একদিনে অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ২৮ ফেব্রুয়ারি বন্ধের পর আগামী ১৮ মার্চ উভয় দিক থেকেই রাফাহ সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। তবে পণ্য পরিবহনে থাকছে না অনুমতি।

ইরান যুদ্ধের ১৭তম দিন: হামলা-পাল্টা হামলায় তীব্র হয়েছে আঞ্চলিক উত্তেজনা
ইরান যুদ্ধের ১৭তম দিনে হামলা-পাল্টা হামলায় আরও তীব্র হয়েছে আঞ্চলিক উত্তেজনা। ড্রোন হামলায় দুবাইয়ে জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। শক্তিশালী সিজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলার মাত্রা বাড়ানোর দাবি আইআরজিসির। এদিকে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে তেহরান ট্রাম্পের দাবি উড়িয়ে দেয়ার পর সুর পাল্টালেন ট্রাম্প।

যুদ্ধবিরতি বা আলোচনার কোনো অনুরোধ করেনি ইরান; বললেন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করেনি, এমনকি আলোচনারও অনুরোধ করেনি। আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান; চুক্তিতে এখনই রাজি নন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে বিস্তৃত হতে থাকা যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রস্তুত। তবে চুক্তির শর্ত এখনো যথেষ্ট ভালো লাগেনি বলে তিনি এ মুহূর্তে কোনো চুক্তিতে যেতে রাজি নন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবানন সফরে জাতিসংঘ মহাসচিব; অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বর্তমানে এক সংকটময় মুহূর্তে লেবানন সফর করছেন। বৈরুত পৌঁছে তিনি দেশটির সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য নিশ্চিত করেন।