
মৌলভীবাজারে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত
মৌলভীবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার,৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ মহড়াটি অনুষ্ঠিত হয়।

শেরপুরে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত
শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের সমন্বয়ে এ নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ আবুল কালাম আজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল (শুক্রবার, ৫ ফেব্রুয়ারি) রাতে জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ আটক ২
লক্ষ্মীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত মো. ইমরান ও মো. সজিব নামে দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। গতকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই অস্ত্রধারীকে আটক করা হয়।

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি পাইপগান, একটি খেলনা পিস্তল ও একটি শটগানের কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভোটের দায়িত্বরত সদস্যদের পরিবহনে গাড়ি রিক্যুজিশন চাপিয়ে দেয়ার অভিযোগ
নির্বাচনে দায়িত্বপালন করবেন ১৭ লাখের বেশি মানুষ। যার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই থাকবে ৯ লাখের বেশি। ভোটের দায়িত্ব পালনকারী সদস্যদের পাশাপাশি যৌথবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, ব্যাটেলিয়ান আনসারের এই বিপুল পরিমাণ সদস্যদের পরিবহনের জন্য এরমধ্যেই রিক্যুজিশন দেয়া হচ্ছে গাড়ি। ভোট সঙ্গীদের পরিবহনে কত টাকা খরচ হবে তা এখনও নিশ্চিত নয় নির্বাচন কমিশন।

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-সরঞ্জামসহ আটক ১
ফরিদপুরের মধুখালীতে অবৈধ দেশিয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় যৌথ অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় অস্ত্র সংক্রান্ত মামলার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৩ জানুয়ারি) সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরায় নির্বাচনি নিরাপত্তায় যৌথবাহিনীর অভিযান শুরু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন রোধ এবং ভোটারদের মধ্যে বিরাজমান উদ্বেগ ও শঙ্কা দূর করতে সাতক্ষীরার চারটি আসনের বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

যৌথবাহিনীর অভিযানে বিএনপির নেতার মৃত্যু; ক্যাম্প কমান্ডারসহ সেনাসদস্যদের প্রত্যাহার
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথবাহিনীর অভিযানে আটকের পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা যান। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। এরপর ওই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনাসদস্যদের সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

যৌথবাহিনীর অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু; সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথবাহিনীর অভিযানে আটকের কিছুক্ষণ পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা যান। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) এ বিবৃতি দেন তিনি।

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথবাহিনীর অভিযানে আটকের কিছুক্ষণ পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা যান। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

ফরিদপুরে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয়
ফরিদপুরে ব্রিজের উপর থেকে উদ্ধারের ২৪ ঘণ্টা পর নিষ্ক্রিয় করা হয়েছে শক্তিশালী বোমাটি। আজ (রোববার, ১১ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকা থেকে আসা অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছে।