Recent event
যৌথ অভিযান
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

কুমিল্লার দাউদকান্দি ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক দুই যৌথ অভিযানে রিভলবার ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে লুট হওয়া শটগানসহ আটক ১

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে লুট হওয়া শটগানসহ আটক ১

শেরপুরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে ১টি অবৈধ শটগানসহ হারেজ মিয়া (৩২) নামক এক জনকে আটক করা হয়েছে।

হরিরামপুর থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

হরিরামপুর থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুরে যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে পাকিস্তানে প্রস্তুতকৃত একটি রিভলভার, পাঁচটি ককটেল বোমা, দেশিয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়।

তফসিল ঘোষণার পর যৌথ অভিযানে ১ হাজার ৭৭৪ জন আটক

তফসিল ঘোষণার পর যৌথ অভিযানে ১ হাজার ৭৭৪ জন আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যৌথ অভিযানে এক হাজার ৭৭৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

ফরিদপুরে যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক ১

ফরিদপুরে যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক ১

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার কানাইপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সুনামগঞ্জে যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জে যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় আড়াই হাজার কেজি জিরা ও ৯ হাজার ৫০০ কেজি ফুচকা জব্দ করা হয়েছে। আজ (রোববার, ২১ ডিসেম্বর) বিকালে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক জাকারিয়া কাদির।

যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে সারা দেশে আটক ৪৪

যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে সারা দেশে আটক ৪৪

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৪৪ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

ফরিদপুরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই টন পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর জেলা সদরের ভেলাবাজ, আনন্দনগর আল-আমীন এন্টারপ্রাইজ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান।

রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযান: দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ আটক ১

রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযান: দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ আটক ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার চনপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফে যৌথ অভিযান: ২ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ২৫

টেকনাফে যৌথ অভিযান: ২ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ২৫

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২ মানবপাচারকারীকে আটক ও পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

নারায়ণগঞ্জ নকল খাদ্য উৎপাদন কারখানায় যৌথ অভিযান, জেল ও জরিমানা

নারায়ণগঞ্জ নকল খাদ্য উৎপাদন কারখানায় যৌথ অভিযান, জেল ও জরিমানা

নারায়ণগঞ্জে র‍্যাব ১১ ও জেলা প্রশাসকের যৌথ অভিযানে আজমেরী কনজ্যুমার ফুড কোম্পানি লিমিটেড নামে একটি কারখানায় বিপুল পরিমাণ নকল সস জব্দ করা হয়েছে। আজ (রোববার, ২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার শিবু মার্কেট পূর্ব সস্তাপুর এলাকা হতে এ নকল সস জব্দ করা হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মো. ওয়াহিদকে এক লাখ টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নারায়ণগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান-জরিমানা

নারায়ণগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান-জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুরে নামহীন একটি পলিথিন কারখানায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও জেলা প্রশাসন। এসময় প্রায় ৮২৫ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ। অবৈধ উৎপাদনের দায়ে কারখানার ৭০ হাজার টাকা জরিমানা, উৎপাদন বন্ধ ও প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।