Recent event

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার করা অবৈধ দেশিয় অস্ত্র
ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার করা অবৈধ দেশিয় অস্ত্র | ছবি: বাংলাদেশ সেনাবাহিনী
0

কুমিল্লার দাউদকান্দি ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক দুই যৌথ অভিযানে রিভলবার ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, গতকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১১টায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নতুন ফেরি ঘাট এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি রিভলবার উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

অন্যদিকে, আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) আনুমানিক ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মুক্তারপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক একটি যৌথ অভিযানে ১টি রিভলবার ও ৫টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ আর্মির পোস্টে আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সবাইকে অনুরোধ করা হয়েছে।

এএম