Recent event
রাজধানী
গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবে জামায়াত: ড. শফিকুর রহমান

গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবে জামায়াত: ড. শফিকুর রহমান

দেশকে এগিয়ে নিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে গঠনমূলক সমালোচনা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

প্রথম রোজায় চকবাজারে জমজমাট ইফতারি বাজার, ঐতিহ্যের টানে রাজধানীবাসীর ভিড়

প্রথম রোজায় চকবাজারে জমজমাট ইফতারি বাজার, ঐতিহ্যের টানে রাজধানীবাসীর ভিড়

পবিত্র রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার ইফতারি বাজার জমে উঠেছে ক্রেতা–বিক্রেতার ভিড়ে। জোহরের নামাজের পর থেকেই শাহী মসজিদ–সংলগ্ন সার্কুলার রোডের দুই পাশজুড়ে গড়ে ওঠা এই ঐতিহাসিক বাজারে নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ সেখানে ভিড় করেন পছন্দের ইফতারসামগ্রী কিনতে।

এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রেরই বিজয় হয়েছে : মির্জা ফখরুল

এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রেরই বিজয় হয়েছে : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রেরই বিজয় হয়েছে। গতকাল (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিএনপির নির্বাচনোত্তর এক প্রেস ব্রিফিংয়ে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তরায় সেনাবাহিনীর যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

উত্তরায় সেনাবাহিনীর যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাজধানীর উত্তরা এলাকায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ ( শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উত্তরার ধরাঙ্গারটেক রানাভোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়

গ্রামীণ জনপদে ভোটার উপস্থিতি বেশি, পরিবেশ সন্তোষজনক: ইসি সচিব

গ্রামীণ জনপদে ভোটার উপস্থিতি বেশি, পরিবেশ সন্তোষজনক: ইসি সচিব

চলমান নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

যতদূর দেখেছি, সবকিছু মসৃণভাবে চলছে: কমনওয়েলথ প্রতিনিধিদল

যতদূর দেখেছি, সবকিছু মসৃণভাবে চলছে: কমনওয়েলথ প্রতিনিধিদল

যতদূর দেখেছি, সবকিছু মসৃণভাবে চলছে, আশা করি দিনভর এই ধারাবাহিকতা বজায় থাকবে—বলে মন্তব্য করেছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো আডো।

যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড দৃঢ়তার সঙ্গে প্রতিহত করা হবে: বিজিবি মহাপরিচালক

যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড দৃঢ়তার সঙ্গে প্রতিহত করা হবে: বিজিবি মহাপরিচালক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড দৃঢ়তার সঙ্গে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করতে বিজিবি সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে ষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের কাজ করতেও আহ্বান জানান।

রাজধানীতে কমতে শুরু করেছে শীত; বাড়তে পারে দিনের তাপমাত্রা

রাজধানীতে কমতে শুরু করেছে শীত; বাড়তে পারে দিনের তাপমাত্রা

মাঘের শেষ দিকে এসে রাজধানীতে শীতের তীব্রতা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল, রেল-সড়ক-নৌপথে উপচে পড়া ভিড়

ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল, রেল-সড়ক-নৌপথে উপচে পড়া ভিড়

ভোটাধিকার প্রয়োগ করতে রেল, নৌ ও সড়কপথে ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। ট্রেনের আসন ও করিডোর ছাড়িয়ে অনেককে ছাদেও যাত্রা করতে দেখা গেছে। সড়কপথে বাসের ভোগান্তি আর বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও ভোট দিতে যাওয়ার আগ্রহই যেন তাদের কাছে বড় হয়ে উঠেছে। পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে নানা বয়সী ভোটার ছুটছেন গ্রামের পথে।

একটি দল এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে মা–বোনদের বিভ্রান্ত করছে: তারেক রহমান

একটি দল এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে মা–বোনদের বিভ্রান্ত করছে: তারেক রহমান

কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারম‌্যান তারেক রহমান অভিযোগ করেন, একটি দলের লোকজন মা–বোনদের বায়বীয় প্রতিশ্রুতি দেখিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সতর্ক না থাকলে শত শহিদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে।’

নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের আজ ‘শেষ বৈঠক’

নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের আজ ‘শেষ বৈঠক’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের সম্ভবত শেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে পৃথক দুটি বৈঠকে মিলিত হবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের আগে এটিই হতে পারে বর্তমান সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের শেষ আনুষ্ঠানিক ও বিদায়ী সভা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকাল সোয়া ১০টায় এ বৈঠক শুরু হয়েছে।

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।