র‌্যাব
কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেপ্তার

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেপ্তার

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। গতকাল (রোববার, ১৭ মে) দিবাগত রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গাছ কাটা নিয়ে বিরোধে হত্যা: পলাতক প্রধান আসামি বেলায়েত গ্রেপ্তার

গাছ কাটা নিয়ে বিরোধে হত্যা: পলাতক প্রধান আসামি বেলায়েত গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর আলম ফিডার হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. বেলায়েতকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গতকাল (রোববার, ১৭ মে) রাতে বরগুনার তালতলীর নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে র‌্যাবের অভিযান: ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে র‌্যাবের অভিযান: ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বিভিন্ন স্থানে পৃথক দু’টি অভিযানে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল (শনিবার, ১৬ মে) মহানগরীর পাঁচলাইল থানা এলাকা ও জেলার হাটহাজারী থানা এলাকা থেকে এসব জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা-আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা-আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার আলোচিত ঘটনায় মূল পরিকল্পনাকারী ও এজাহারভুক্ত প্রধান আসামিসহ ৭ জনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল (বৃহস্পতিবার, ৮ মে) গভীর রাত পর্যন্ত পরিচালিত র‌্যাব-১৫ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারে গ্রেপ্তার ভোলার আলোচিত রহিম হত্যা মামলার প্রধান আসামি

কক্সবাজারে গ্রেপ্তার ভোলার আলোচিত রহিম হত্যা মামলার প্রধান আসামি

ভোলায় সংঘটিত ‘আ. রহিম’ হত্যা মামলার অন্যতম প্রধান ঘাতক মো. জাকির হোসেন বাঘা (৩৬) অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছেন। দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার পর তাকে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনায় ৪ সন্দেহভাজন আটক

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনায় ৪ সন্দেহভাজন আটক

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করেছে র‌্যাব। হত্যায় সংশ্লিষ্ট অন্যদের আটক করতে পুলিশ ও র‌্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

পটুয়াখালীতে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা

পটুয়াখালীতে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা

পটুয়াখালীর গলাচিপায় চড়া মূল্যে জ্বালানি ও ভোজ্যতেল বিক্রয় করায় দুই ব্যবসায়ীর ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে পটুয়াখালী র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দিনাজপুরে এনজিওকর্মী ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার

দিনাজপুরে এনজিওকর্মী ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার

দিনাজপুরে এনজিওকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. তারিকুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পার্বতীপুরে অবৈধভাবে মজুত ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

পার্বতীপুরে অবৈধভাবে মজুত ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ (শনিবার, ১১ এপ্রিল) বিকেলে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় এক অভিযানে এ জ্বালানি তেল উদ্ধার করা হয়।

র‌্যাব থাকবে কি বিলুপ্ত হবে, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত:  নবনিযুক্ত মহাপরিচালক

র‌্যাব থাকবে কি বিলুপ্ত হবে, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত: নবনিযুক্ত মহাপরিচালক

র‌্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, এই বাহিনী থাকবে কি বিলুপ্ত হবে, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের বিষয়। তিনি বলেন, ‘গত দেড় বছরে র‌্যাবের ভেতরে কোনো নেতিবাচক বা বিতর্কিত কর্মকাণ্ড ঘটেনি বললেই চলে। সরকার নির্ধারিত পথেই পেশাদারিত্বের সঙ্গে বাহিনী পরিচালিত হচ্ছে।’

পঞ্চগড়ে ৮৭ লাখ মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি গ্রেপ্তার

পঞ্চগড়ে ৮৭ লাখ মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল (বুধবার, ১ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমন্ডল এলাকা থেকে ওই মূর্তিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর একটি দল। আজ (সোমবার, ৩০ মার্চ) সিরাজগঞ্জের সলঙ্গায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মো. আতিকুর রহমান মিয়া।