শয্যা সংকট
বাড়ছে হামের প্রকোপ: বরিশালে মারা গেছে ১৯ জন, শয্যা সংকটে হাসপাতালগুলো

বাড়ছে হামের প্রকোপ: বরিশালে মারা গেছে ১৯ জন, শয্যা সংকটে হাসপাতালগুলো

বরিশাল বিভাগে হামে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত মারা গেছে ১৯ জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দেড় হাজারের বেশি শিশু। উন্নত চিকিৎসার জন্য উপজেলা থেকে রোগীদের আনা হচ্ছে বরিশাল মেডিকেলে। এক বেডে একাধিক রোগী রাখার অভিযোগ রোগীর স্বজনদের। কর্তৃপক্ষ বলছে, রোগীর চাপ বেশি হওয়ায় শয্যা সংকট থাকলেও চিকিৎসা দেয়া হচ্ছে সবাইকে।

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। হাম আক্রান্ত শিশু রায়হান (৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। এ নিয়ে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হলো।

মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম শূন্য, বাড়ছে ডেঙ্গু রোগী

মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম শূন্য, বাড়ছে ডেঙ্গু রোগী

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। স্বল্প সময়ে বেশি রোগী আসায় কিছু হাসপাতালে মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। রোগীরা বলছেন, 'এ মুহূর্তে মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম প্রায় শূন্য, এতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।' কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা।