শিক্ষক
ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জুলাই গণঅভ্যুত্থানে ‘বিতর্কিত কর্মকাণ্ড’ এবং সাধারণ শিক্ষার্থীদের ‘হুমকি’ দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন হেভিওয়েট শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অপর এক শিক্ষককে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

গান গেয়ে ভাইরাল ঢাবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল ঢাবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

৩০ হাজার মামলার বোঝায় থমকে আছে শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

৩০ হাজার মামলার বোঝায় থমকে আছে শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

প্রায় ৩০ হাজার মামলাজটের কারণে সারা দেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগপ্রাপ্তদের পদায়নে চার স্তরের কমিটি গঠন

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগপ্রাপ্তদের পদায়নে চার স্তরের কমিটি গঠন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার।

২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবে: ববি হাজ্জাজ

২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবে: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না। সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন কিংবা ইংরেজি মাধ্যম— সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ নীতি প্রযোজ্য হবে।

৩ মাসের মধ্যে আরও ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

৩ মাসের মধ্যে আরও ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে।

অনলাইনে হাজিরা দিতে আমগাছে শিক্ষক; উঁচুতে নেটওয়ার্কের খোঁজে বিজ্ঞান কী বলে?

অনলাইনে হাজিরা দিতে আমগাছে শিক্ষক; উঁচুতে নেটওয়ার্কের খোঁজে বিজ্ঞান কী বলে?

সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী অনলাইনে হাজিরা নিশ্চিত করতে গিয়ে মোবাইল নেটওয়ার্কের সংযোগ না পেয়ে চরম বিপাকে পড়েছেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এক প্রধান শিক্ষক। শেষ পর্যন্ত বিদ্যালয়সংলগ্ন একটি আমগাছের মগডালে দাঁড়িয়ে হাজিরার ছবি পাঠানোর চেষ্টা করেন তিনি। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পার্বত্য অঞ্চলের দুর্বল টেলিযোগাযোগ ব্যবস্থা এবং সরকারি নির্দেশনার বাস্তবায়নযোগ্যতা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল (সোমবার, ১৫ জুন) সকালে উপজেলার রূপকারী ইউনিয়নের পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে বছরে ১৫৬ কোটি টাকার ঘাটতি: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে বছরে ১৫৬ কোটি টাকার ঘাটতি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমানে বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের বার্ষিক মোট আয় প্রায় ৬৮৪ কোটি টাকা। অপরদিকে, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধা প্রদান বাবদ বার্ষিক প্রয়োজন প্রায় ৮৪০ কোটি টাকা। ফলে প্রতিবছর প্রায় ১৫৬ কোটি টাকার ঘাটতি সৃষ্টি হচ্ছে। বর্তমানে ২০২৩ সালের আগস্ট ৮ জুন থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রায় ৪৪ হাজার কল্যাণ সুবিধা প্রাপ্তির আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

আমেরিকার এইচ-ওয়ানবি ভিসার লাখ ডলার ফি আদালতে বাতিল

আমেরিকার এইচ-ওয়ানবি ভিসার লাখ ডলার ফি আদালতে বাতিল

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন এইচ-ওয়ানবি (এইচ-১বি) ভিসার আবেদনের ওপর ১ লাখ ডলার অতিরিক্ত ফি আরোপের নীতিটিকে বেআইনি ঘোষণা করে সম্পূর্ণভাবে বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত।

স্মার্টফোন আর ট্যাবনির্ভর ঢাকার শিশুরা; বাড়ছে  অনিদ্রা-স্থূলতা

স্মার্টফোন আর ট্যাবনির্ভর ঢাকার শিশুরা; বাড়ছে অনিদ্রা-স্থূলতা

স্মার্টফোন আর ট্যাবের নেশায় বুঁদ হয়ে থাকছে ঢাকার শিশুরা। আইসিডিডিআর বির নতুন গবেষণায় উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে শিশুরা মেজাজ হারাচ্ছে, ভুগছে অনিদ্রা ও স্থূলতায়। এই পরিস্থিতিতে কী বলছেন অভিভাবকরা?

২০২২ সালের পর ভাতাবঞ্চিত শিক্ষকদের অবসরভাতা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

২০২২ সালের পর ভাতাবঞ্চিত শিক্ষকদের অবসরভাতা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের আওতায় অবসরভাতা পাননি, তাদের জন্য অবসর ভাতা কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ব্র্যাক একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে শিক্ষক

ব্র্যাক একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে শিক্ষক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) শিক্ষক-ব্র্যাক একাডেমি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২ জুন থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ জুন পর্যন্ত।