যশোরে শিক্ষক ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে হত্যার অভিযোগ

অভিযুক্ত মামুনুর রশিদ মামুন
অভিযুক্ত মামুনুর রশিদ মামুন | ছবি: সংগৃহীত
0

যশোরে মামুনুর রশিদ মামুন নামের এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে নিজের মায়ের গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বিকেলে জেলার সদর উপজেলার বাজেদুর্গাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মৃত শিক্ষক আলতাফ হোসেনের স্ত্রী। ঘাতক ছেলে ঝিকরগাছা উপজেলার লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক।

নিহতের স্বজনরা জানান, মামুন ব্যক্তিগত জীবনে দু’টি বিয়ে করেছেন। প্রায় ৯ বছর আগে তিনি সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মিথিলাকে বিয়ে করেন। বনিবনা না হওয়ায় মিথিলাকে তালাক দেন মামুন। এরপর বিয়ে করেন ঝিকরগাছা উপজেলার অমৃতবাজার গ্রামের রিনা নামে এক নারীকে। তার সঙ্গেও দাম্পত্য কলহের কারণে ৬ বছর আগে বিচ্ছেদ হয়।

স্বজনরা আরও জানান, মামুন তার মাকে স্ত্রীদের সঙ্গে বিচ্ছেদের জন্য দায়ী মনে করতেন। এ নিয়ে এর আগেও মায়ের সঙ্গে তার বিরোধ ও মারপিটের ঘটনা ঘটেছিলো। এমনকি মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। যে কারণে মামুন দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতেন না।

তাদের অভিযোগ, প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার মামুন বাড়িতে আসেন। এ দিন বিকেলে মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মামুন উত্তেজিত হয়ে তার মাকে মাটিতে ফেলে ধারালো বটি দিয়ে গালা কেটে বিচ্ছিন্ন করে ফেলে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন বটি ফেলে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ