
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা গোলকিপার বাংলাদেশের মাহিন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের ইসমাইল হোসেন মাহিন। গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও দুর্দান্ত গোলকিপিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহিন।

সাফের শিরোপা জয়ে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
দ্বিতীবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়: বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সাফ অনূর্ধ্ব-২০ এর শিরোপা জয়: বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করলো বাংলাদেশ। যেকোনো টুর্নামেন্ট বিবেচনায় ফাইনালে ভারতকে এবারই প্রথমবারের মতো হারালো লাল-সবুজের প্রতিনিধিরা।

এএফসি চ্যালেঞ্জ কাপ দিয়েই আবাহনীর অধ্যায় শুরু করতে যাচ্ছেন দিয়াবাতে
আবাহনীর হয়ে প্রথমবারের অনুশীলনে নামেন সুলেমান দিয়াবাতে। মোহামেডানকে প্রথমবারের মতো পেশাদার লিগ শিরোপা জয়ের স্বাদ দেয়া এ স্ট্রাইকার এখানেও দিতে চান নিজের সেরাটা। এএফসি চ্যালেঞ্জ কাপ দিয়ে আবাহনীর অধ্যায় শুরু করতে যাচ্ছেন দিয়াবাতে। প্রতিপক্ষ শক্তিশালী কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড হলেও জয়ের দিকেই চোখ রাখছেন তিনি।

সাফ অনূর্ধ্ব-১৯: শিরোপা ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশ
শিরোপা ধরে রাখার লড়াইয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফাইনালে ৪-৩ গোলে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতলো ভারত। শেষ মূহুর্তে স্বপ্নভঙ্গ হলো যুবাদের।

পাকিস্তান-ভারত বধের গল্প বললেন জুনিয়র টাইগাররা
যুব এশিয়া কাপ জয় করার পর থেকেই প্রশংসার সাগরে ভাসছেন যুব এশিয়া কাপ জয়ী খেলোয়াড়রা। দেশে ফেরার পর ব্যস্ততাও যেন বেড়েছে। পাকিস্তান-ভারত বধ করে শিরোপা জয়ের গল্প শুনতে উন্মুখ যেন সবাই। সেই গল্পই জানালেন জুনিয়র টাইগাররা। একই সাথে জানিয়েছেন পরের লক্ষ্যও।

গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স
পাকিস্তানের লাহোর কালান্দার্সকে ডিএল মেথডে ২৩ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৫টায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রংপুর।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল বাংলাদেশের যুবারা।

এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বি
এফএ কাপের ট্রফি জিতলে মোটা অংক জয়ের সুযোগ থাকছে ম্যানচেস্টারের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সামনে। তবে ইউনাইটেডের জন্য আরও বেশি অর্থের হাতছানি। কারণ, ট্রফি জিতলেই আগামী মৌসুমের ইউরোপা লিগের টিকিট পাবে দলটি। যেখানে কেবল অংশগ্রহণ ফি প্রায় ৪৫ কোটি টাকা।

রেকর্ড টানা চতুর্থ শিরোপা জয়ের অপেক্ষা সিটিজেনদের
১২৭ কোটি ইউরোতে সবচেয়ে দামি স্কোয়াড নিয়ে মৌসুম শুরু করা ম্যান সিটির টানা চতুর্থ শিরোপা জয়ের অপেক্ষা। টটেনহামকে ২-০ গোলে হারিয়ে শিরোপা থেকে মাত্র এক ধাপ পিছিয়ে পেপ গার্দিওলার শিষ্যরা। প্রিমিয়ার লিগে ৮৮ পয়েন্টে আর্সেনালকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে সিটিজেনরা।