
শ্যামনগরে মালঞ্চ নদীতে বজ্রপাতে জেলের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন। আজ (শনিবার, ২০ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

তাপপ্রবাহ থেকে উপকূলবাসীর সুরক্ষায় দেশের প্রথম মডেল ‘অভিযোজন দুর্গ’
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা তীব্র তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় মানুষের জন্য দেশে প্রথমবারের মতো চালু হলো ‘অভিযোজন দুর্গ’ (সোলার চালিত শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের আশ্রয় কেন্দ্র)। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলে স্থাপন করা হয়েছে এই বিশেষ আশ্রয়কেন্দ্র।

সাতক্ষীরায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে পৃথক ঘটনায় মাছের ঘের ও নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৩ জুন) দুপুরে ইউনিয়নের ওয়ারিয়া ও পাথরঘাটা এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

সাতক্ষীরায় সীমানা পিলারসহ ৪ জন আটক
সাতক্ষীরার তালা উপজেলায় একটি বসতবাড়ি থেকে সীমানা পিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ৫ জুন) রাত ১১টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাতক্ষীরায় পৃথক স্থানে দু’জনের মরদেহ উদ্ধার
সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় পৃথক ঘটনায় এক নারী ও এক মৎস্যঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দু’টি ঘটনাকে ঘিরেই স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। আজ (বুধবার, ৩ জুন) ভোররাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

সাতক্ষীরায় কালবৈশাখির তাণ্ডব: গাছ চাপায় শিশুর মৃত্যু, লণ্ডভণ্ড ঘরবাড়ি
সাতক্ষীরার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে শ্যামনগরে গাছ চাপায় শারমিন (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু এবং উপকূলীয় গাবুরা ইউনিয়নে অসংখ্য কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

কারাবন্দি সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি লতিফের মৃত্যু
তিনটি হত্যা মামলায় কারাবন্দি সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন অ্যাডভোকেট আব্দুল লতিফ মারা গেছেন। গতকাল (রোববার, ২৪ মে) দিবাগত রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা-হবিগঞ্জে উদ্বৃত্ত থাকবে হাজারো পশু, শঙ্কায় খামারিরা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা ও হবিগঞ্জে কোরবানির পশুর সরবরাহ চাহিদার তুলনায় বেশি রয়েছে। প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, স্থানীয় চাহিদা মিটিয়েও সাতক্ষীরায় প্রায় ১৮ হাজার এবং হবিগঞ্জে ৫০ হাজারের বেশি পশু উদ্বৃত্ত থাকবে। তবে পশুখাদ্যের চড়া দামের কারণে বিনিয়োগ তুলে আনা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা।

সুন্দরবনে ‘দয়াল ও বড় জাহাঙ্গীর বাহিনী’র কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনের দস্যু ‘দয়াল বাহিনী’ ও ও ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। সুন্দরবন পূর্ব বন সংলগ্ন আন্দারমানিকের টোটা, কেওড়াতলা খাল ও শিবসা নদীর বড় দুদমুখ খাল সংলগ্ন এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে এই জেলেদের উদ্ধার করা হয়।

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল (সোমবার, ১৮ মে) রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
সাতক্ষীরার সীমান্তবর্তী লক্ষ্মীদারি গ্রামে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হাতুড়ি দিয়ে আঘাতের পর গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল (শনিবার, ১৬ মে) গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষ্মীদারি গ্রামে এ ঘটনা ঘটে।