সাতক্ষীরায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

যুবকের মৃত্যুর পর তার বাড়িতে প্রতিবেশির ভিড়
যুবকের মৃত্যুর পর তার বাড়িতে প্রতিবেশির ভিড় | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরার কালিগঞ্জে গাছ থেকে পড়ে বিপ্লব ঘোষ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ৩মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ-মধুসূদনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত বিপ্লব ঘোষ ওই গ্রামের দুলাল ঘোষের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাড়ির আঙিনায় একটি গাছে উঠেছিলেন বিপ্লব ঘোষ। এসময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস