সাফ শিরোপা ধরে রাখার লড়াইয়ে শক্তিশালী দল পাঠাচ্ছে ভারত
সাফে অনূর্ধ্ব-২৩ এবং জাতীয় দলের রিজার্ভ তারকাদের সমন্বয়ে শক্ত এক দল পাঠাচ্ছে ভারত। দেশটির একাধিক গণমাধ্যম থেকে অন্তত সেই আভাসই মিলেছে। থাকবেন বেশ কিছু তরুণ মুখ। শিরোপা ধরে রাখার প্রশ্নে ৯ বারের চ্যাম্পিয়নরা যে খুব একটা ছাড় দিচ্ছে না, সেটাও স্পষ্ট এখন।