
সব কার্ড আমার হাতে: ডোনাল্ড ট্রাম্প
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি পোস্ট করেছে হোয়াইট হাউজ। ছবিতে ট্রাম্পকে এক হাত ভর্তি ‘উনো’ কার্ড ধরে থাকতে দেখা গেছে। ক্যাপশনে লেখা ছিল, ‘সব কার্ড আমার হাতে।’

তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাশ
শিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক। দেশটির পার্লামেন্টে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সব ধরনের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি বিল পাশ হয়েছে। নতুন এ আইন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোকে এখন থেকে বাধ্যতামূলকভাবে ব্যবহারকারীর বয়স যাচাই, প্যারেন্টাল কন্ট্রোল টুল এবং ক্ষতিকর কন্টেন্ট দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা কার্যকর করতে হবে।

‘ভোটের বাংলা’ গঙ্গায় মোদির নৌকা ভ্রমণ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে পশ্চিমবঙ্গ সফরে এসে গঙ্গা বন্দনায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) সকালে কলকাতার গঙ্গাবক্ষে ‘নৌকা বিহার’ এর মাধ্যমে দিন শুরু করেন তিনি।

কার্টুন শেয়ারে গ্রেপ্তার হলে পুনর্বিবেচনা উচিত; অপপ্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা চান চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাঙ্গর ও তিমি’ প্রসঙ্গের একটি কার্টুন শেয়ার করার কারণে যদি হাসান নাসিম নামে কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে বিষয়টি পুনর্বিবেচনার দাবি রাখে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অপপ্রচার ও গুজব ছড়ানো ভুয়া ফেসবুক আইডি-পেইজগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

‘পীর’ শামীম হত্যা: ওসিকে অপদার্থ বললেন মামলার প্রধান আসামি
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমানকে অপদার্থ বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মুহাম্মদ খাজা আহমেদ নামে উপজেলার ফিলিপনগরের কথিত পীর আবদুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি।

হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে খুলে দিচ্ছি’, দাবি ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে এবং বেইজিং খুশি যে তিনি হরমুজ প্রণালি খুলে দিচ্ছেন। কাতারভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অস্ট্রেলিয়ার পর এবার গ্রিসেও বন্ধ হতে যাচ্ছে শিশুদের সোশ্যাল মিডিয়া
১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ২০২৭ সালের প্রথম দিন থেকে গ্রিসে বন্ধ হতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার। পুরো ইউরোপীয় ইউনিয়নকেও একই পথে পরিচালালিত করার লক্ষ্যে এগুচ্ছেন বলে জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী। কারণ সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এরআগে প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছিলো অস্ট্রেলিয়া।

গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ৫ যুবকের মর্মান্তিক মৃত্যু
লিবিয়া থেকে নৌকায় গ্রিসে যাওয়ার পথে পথ হারিয়ে সাগরে ভাসতে ভাসতে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে সুনামগঞ্জের ৫ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২৮ মার্চ) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়।

সামাজিক মাধ্যমে আসক্তি: মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির দায়ে যুগান্তকারী এক মামলায় প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে লস অ্যাঞ্জেলেসের জুরি বোর্ড। রায়ে বলা হয়, ইচ্ছাকৃতভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলো আসক্তি ছড়াচ্ছে। ২০ বছর বয়সি বাদী ভুক্তভোগীকে ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। সব অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা ও গুগল।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য রোধে নেয়া হচ্ছে প্রকল্প: ডা. জাহেদ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার রোধে একটি প্রকল্প নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) ডা. জাহেদ উর রহমান। আজ (বুধবার, ২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শাহাদাৎ
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। গতকাল (রোববার, ১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

নিঃশর্ত আত্মসমর্পণ না করলে ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করুক। তিনি বলেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।’ খবর আল জাজিরার।