
জাতীয় স্বার্থ-সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার রক্ষাই আগামীর বাংলাদেশের ‘মূল অঙ্গীকার’। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব এবং সহযোগিতা সুদৃঢ় করতে চায়। আমি বলতে চাই, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার ইনশাআল্লাহ।

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী
সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বলিভিয়ায় সেনানিবাসে বিস্ফোরণ; প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা
বলিভিয়ার একটি সেনানিবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮১ জন। তবে কর্তৃপক্ষের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবিসির প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন
মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী ৬২ জন সামরিক কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) এর ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২৪ আগস্ট) সকালে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহিদ নকীব হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আর্টডক পরিদর্শন করেছেন সেনাপ্রধান
আর্টডক ডে-১/২০২৬ উপলক্ষে মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত ১৬ এপ্রিল এ পরিদর্শনে যান তিনি।

বান্দরবানে আলীকদম সেনানিবাস পরিদর্শন করেছেন সেনাপ্রধান
বান্দরবান রিজিয়নের অন্তর্গত আলীকদম সেনানিবাস পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল (শনিবার, ১৮ এপ্রিল) এ পরিদর্শনে গিয়ে সেখানে নবনির্মিত আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাপ্রধান।

যৌথবাহিনীর অভিযানে বিএনপির নেতার মৃত্যু; ক্যাম্প কমান্ডারসহ সেনাসদস্যদের প্রত্যাহার
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথবাহিনীর অভিযানে আটকের পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা যান। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। এরপর ওই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনাসদস্যদের সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি)-এ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধান
ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে আজ (বুধবার, ১০ ডিসেম্বর) মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) দ্বিতীয় দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন দিন ব্যাপী এ বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান।