
‘জাতীয় শহিদ সেনা দিবস’ উপলক্ষে ইফতার-২০২৬ অনুষ্ঠিত
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সেনাসদস্যদের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে এবং শহিদ পরিবারের সদস্যদের সম্মানে ইফতার অনুষ্ঠান আয়োজন হয়েছে। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়।

মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়: স্থানীয় সরকারমন্ত্রী
সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বান্দরবানে গোলাগুলিতে জেএসএস সদস্য নিহত
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে জানা গেছে। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে সংকটে ফুটবল বিশ্বকাপের আয়োজন
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে শক্তিশালী মাদকচক্র কার্টেল হালিস্কো নুয়েভা জেনেরাসিওনের শীর্ষ নেতা ‘এল মেনচো’ নামে পরিচিত নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস সেনাবাহিনীর অভিযানে নিহত হওয়ার পর দেশজুড়ে অবনতি হয়েছে নিরাপত্তা পরিস্থিতির। ফলে নতুন সংকটে পড়তে যাচ্ছে বিশ্বকাপের আয়োজকরা।

আন্তর্জাতিক জলসীমায় আবারও যুক্তরাষ্ট্রের অভিযান, নিহত ৩
পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় আবারও সন্দেহের ভিত্তিতে মাদকবাহী নৌযানে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ৩ জন নিহত হয়েছে বলে দাবি ইউএস সাউদার্ন কমান্ডের।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় জোটের নেতারা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ অন্যান্য বিরোধীদলীয় নেতারা।

বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: কঠোর অবস্থানে ওয়াশিংটন, পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান
ইরানের সঙ্গে আর কোনো আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তবে ওয়াশিংটন নিষেধাজ্ঞা তুলে নিলে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত বলে জানিয়েছে তেহরান। তবে ইরানকে আর সময় দেয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরইমধ্যে ইরানে সপ্তাহব্যাপী অভিযান চালানোর জন্য মার্কিন সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। পাল্টা জবাব দিতে হাজার হাজার মিসাইল নিয়ে প্রস্তুত বলে আগে থেকেই হুঁশিয়ার করে রেখেছে তেহরানও।

উত্তরায় সেনাবাহিনীর যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
রাজধানীর উত্তরা এলাকায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ ( শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উত্তরার ধরাঙ্গারটেক রানাভোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়

ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে: জামায়াত আমির
ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও, ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ছোট বিষয়ে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। এসময় মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী কর্মীকে বিএনপির কর্মী দ্বারা হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যান জামায়াতে ইসলামী আমির। এ সময় নারী হেনস্তা বিষয়ে সেনাবাহিনীর সদস্যদের ব্যবস্থা নিতে বলেন তিনি। এছাড়াও ঢাকা ১৫ আসনে একটি কেন্দ্র দখলের অভিযোগ আনে দলটি।

ভোট দিয়ে তামিম বললেন ‘জীবনে প্রথম’
চট্টগ্রাম-১০ আসনের নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা তামিম ইকবাল। তার সঙ্গে ভোট দেন তার ভাই ও ক্রিকেটার নাফিস ইকবাল।

রাজধানীতে সেনাবাহিনীর যৌথ অভিযান; অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩
রাজধানীর দয়াগঞ্জ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ২টি অবৈধ বিদেশি পিস্তল, ৪টি পিস্তল ম্যাগজিন, ১৮ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, দেশিয় অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদিসহ সেলিম, জিল্লুর ও জসিম নামের তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিজিএফআই পরিচয়ে বিএনপি প্রার্থীর কাছে অর্থ দাবি, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার
ডিজিএফআই পরিচয়ে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে অর্থ দাবি করা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।