
হাম ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে আইসিডিডিআরবি
দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু রোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে আইসিডিডিআরবি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ে তার দপ্তরে এ বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর প্রদান
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনটি ভেন্টিলেটর প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

দ্রুতই পাইলটিং আকারে ই-হেলথ কার্ড সিস্টেম চালু করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দ্রুতই পাইলটিং আকারে ই-হেলথ কার্ড সিস্টেম চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। আজ (শনিবার, ৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রোড টু ইউনিভার্সাল হেলথ কাভারেজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা জানান তিনি।

হাজিরা সরকারি হাসপাতালে, রোগী দেখছেন বেসরকারিতে; নিবন্ধন স্থগিতের উদ্যোগ
হাজিরা দিয়ে সরকারি হাসপাতালে উপস্থিতি দেখিয়ে পরে বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখার অভিযোগে শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করার উদ্যোগ নেয়া হয়েছে।

পদত্যাগের পরদিনই ডা. সায়েদুর রহমানকে আবারও নিয়োগ
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেন গতকাল (বুধবার, ৩১ ডিসেম্বর)। এরপর আজ (বৃহস্পিতবার, ১ জানুয়ারি) তাকে আবার একই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে আগামী ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আজ (সোমবার, ৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

কোভিড-১৯: সারাদেশে একদিনে দুই মৃত্যু, শনাক্ত ১৫
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুইজনের মৃত্য হয়েছে। এ ছাড়াও ভাইরাসটিতে একই সময়ে শনাক্ত হয়েছেন ১৫ জন। আজ (শুক্রবার, ১৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।

পদোন্নতি ও বৈষম্য নিরসনের আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
পদোন্নতি ও বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি প্রত্যাহার করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। আজ (শনিবার, ৮ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের আশ্বাসে এই কর্মবিরতি প্রত্যাহার করে তারা।

২৯ সিভিল সার্জনকে ওএসডি
দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল (রোববার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

আহত শিক্ষার্থীর চিকিৎসায় ব্যাংককের টিকেট দিল বিমান
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আহত নাবিল আহম্মেদের চিকিৎসার জন্য একজন অ্যাটেনডেন্ট ও ঢাকা-ব্যাংকক রুটে স্ট্রেচারসহ সৌজন্য টিকেট দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

দেশের ৬ সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন
দেশের ৬টি সরকারি মেডিকেল কলেজের ব্যক্তির নাম বাদ দিয়ে জেলার নাম দিয়ে এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার, চলবে জরুরি সেবা
হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত বাকি সব চিকিৎসাসেবা বন্ধ
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে নিয়েছেন চিকিৎসকরা। আজ (রোববার, ১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে চিকিৎসকদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। এছাড়া জরুরি চিকিৎসা সেবা চালুর কথাও জানানো হয়েছে। তবে শনিবার রাতে হামলার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত বাকি সব চিকিৎসাসেবা বন্ধ থাকবে।