
হামের টিকাদান কর্মসূচিতে সাফল্য অর্জিত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জানান, ইপিআই কর্মসূচির সঙ্গে নিয়মিতভাবে হামের টিকা কর্মসূচি চলবে।

হাম ও উপসর্গে সারা দেশে আরও ৭ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গে সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশু মারা গেছে। এই সময়ে নিশ্চিত হামে মারা গেছে তিনজন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে চারজন শিশু।

চাঁদপুরে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
চাঁদপুরে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার, ২০ মে) কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এক বছর বয়সী ফাইজা ইসলাম।

কুমিল্লায় হাম উপসর্গে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু
কুমিল্লায় হাম উপসর্গে সামিয়া আক্তার নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার, ২০ মে) বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে এ শিশুটি মারা যায়।

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে আরও ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

সারা দেশে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কমছে না হাম আক্রান্তের সংখ্যা; ঈদযাত্রায় বাড়তে পারে সংক্রমণ
হামের টিকা দেয়া শুরুর দেড় মাস শেষ হলেও কমছে না আক্রান্তের সংখ্যা। শুরুর দিকের হটস্পট রাজশাহীতে কিছুটা কমলেও এক মাসের ব্যবধানে চট্টগ্রামে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ঢাকায় এ সংখ্যা কিছুটা স্থিতিশীল হলেও বরিশাল, সিলেট, খুলনাসহ অধিকাংশ বিভাগেই বেড়েছে রোগীর সংখ্যা। আসন্ন ঈদুল আজহায় মানুষের ব্যাপক স্থানান্তরে রোগী আরও বৃদ্ধির শঙ্কা বিশেষজ্ঞদের।

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছে। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৯ মাস শিশুটির। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

হাম ও উপসর্গে শিশুমৃত্যু ছাড়ালো ৪৫০
হাম ও রোগটির উপসর্গ নিয়ে আজ (শুক্রবার, ১৫ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে চার এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে আট শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে।

হাম ও উপসর্গে নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৪ জনের মৃত্যু নিশ্চিত হামে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন। আজ (শুক্রবার, ১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশকে মানবিক সহায়তার উদ্যোগ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের
বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে শিশুদের প্রাণহানি এবং ভয়াবহ স্বাস্থ্য সংকটের চিত্র নিউ ইয়র্কের আন্তর্জাতিক ব্রিফিংয়ে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ১৪ মে) দুপুরে নিউ ইয়র্কের ফরেন প্রেস সেন্টারে এক বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।