
গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

‘ফ্যাসিবাদী শাসন কায়েমে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি’
ফ্যাসিবাদী শাসন কায়েমে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। এমন অভিযোগ করেছেন জামায়াত নেতা ও ১১ দলীয় জোটের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে এ কথা বলেন তিনি।

আবার কি আয়নাঘর তৈরি করে বিরোধীদলকে দমন করা হবে— প্রশ্ন হামিদুর রহমানের
সরকারের কাছে প্রশ্ন রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘আবার কি আয়নাঘর, গুমের মতো ঘটনা তৈরি করে বিরোধীদলকে দমন করা হবে?’ আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরতলীর মুসলিম মিশন মিলনায়তনে ফরিদপুর অঞ্চলের উপজেলা আমির, নায়েবে আমির ও সেক্রেটারি সম্মেলনে তিনি এ প্রশ্ন করেন।

১১ দলীয় জোট সংসদের ভেতরে ও বাইরে একসঙ্গে কাজ করবে: হামিদুর রহমান
নির্বাচনের পরেও ১১ দলীয় ঐক্য জোট সংসদ ও সংসদের বাইরে একসঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

কমিশনে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ; পোস্টাল ব্যালট নিয়ে হুঁশিয়ারি ইসি সচিবের
একইদিন নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করলো বিএনপি ও জামায়াত। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসের ভুলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। বিভিন্ন দল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ দলটির। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এছাড়া ইসি সচিব মো. সানাউল্লাহ জানান, পোস্টাল ব্যালট নিয়ে কোনো অসঙ্গতি ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না।

সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াতসহ সমমনা ৮ দল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল। এ তথ্য জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর পুরনো পল্টনের কালভার্ট রোডের খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জুলাই সনদের ভিত্তিতে একটি নির্বাচন দিবে অন্তর্বর্তী সরকার: হামিদুর রহমান
অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার মধ্য দিয়ে জুলাই সনদের ভিত্তিতে একটি নির্বাচন দিবে এবং দেশ ও জাতি একটি নির্বাচিত সরকার পাবে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।