
২৪ ঘণ্টায় দুই শতাধিক ইসরাইলি আহত: স্বাস্থ্য মন্ত্রণালয়
ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরাইলে অন্তত ২০৪ জন আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ লেবাননের অংশ দখলের চেষ্টা প্রতিহত করবে হিজবুল্লাহ: হাসান ফাদলাল্লাহ
দক্ষিণ লেবাননের লিতানি নদীর দক্ষিণের এলাকা নিয়ন্ত্রণে নেয়ার ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহর আইনপ্রণেতা হাসান ফাদলাল্লাহ।

বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইসরাইলের
লেবাননের রাজধানী বৈরুতে শনিবার হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সেসের ‘কমান্ড সেন্টার’ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেহরান-লেবাননে হামলার হুঁশিয়ারি ইসরাইলের, পাল্টা হামলা হিজবুল্লাহ-ইরানের
তেহরান ও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরাইল। এদিকে ইসরাইলেও পাল্টা হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ ও ইরান। এদিকে ওমানে ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। অন্যদিকে ইরাকে থাকা ফরাসি-কুর্দি ঘাঁটিতে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহতের খবর পাওয়া গেছে। আর ইরাকে বিধ্বস্ত হয়েছে মার্কিন রিফুয়েলিং বিমানও।

যুদ্ধ দীর্ঘায়িত হবে, এমনটা যুক্তরাষ্ট্র ভাবেনি: বিশ্লেষক
চলমান সংঘাত ১৪তম দিনে পৌঁছানোর প্রেক্ষাপটে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিয়াহ ম্যাগনিয়ের বলেছেন, যুদ্ধ এত দীর্ঘ হবে—এমনটা যুক্তরাষ্ট্র ভাবেনি। সম্প্রতি আল জাজিরাকে তিনি এ কথা বলেন।

ইরান–লেবানন থেকে হামলায় আশ্রয়কেন্দ্রে নির্ঘুম রাত ইসরাইলিদের
ইরান ও লেবানন থেকে আসা হামলার মধ্যে লাখো ইসরাইলি রাতভর আশ্রয়কেন্দ্রে ছুটেছেন, অনেক ক্ষেত্রে বাড়ি থেকে বের হওয়ার জন্য খুব অল্প সময় পেয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে জানা যায়, ধারাবাহিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, ফলে আগাম সতর্কবার্তা দেয়ার সক্ষমতা কমে যেতে পারে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় শনাক্ত করা কঠিন হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে নতুন করে বিমান হামলা, দক্ষিণে স্থলযুদ্ধের দাবি
বৈরুতে বড় ধরনের একটি বিমান হামলার পর দূরে একটি ভবনের পাশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। হামলার কয়েক ঘণ্টা আগে ওই এলাকার জন্য সরিয়ে নেয়ার নির্দেশ জারি করা হয়েছিল। এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ৪১
লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকার নাবি চিত শহরে ইসরাইলি বিমান ও স্থল হামলায় অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈরুতে ধ্বংসস্তূপ, ইসরাইলের বিমান হামলা অব্যাহত
ইসরাইলের গত কয়েক দিনের বিমান হামলার পর বৈরুতে ধ্বংসযজ্ঞ ও ক্ষতিগ্রস্ত ভবনের নতুন ছবি প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর কাছে দুই দফা হামলায় গতরাতে তিনজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকালে বৈরুতের দক্ষিণাঞ্চলেও নতুন হামলার আবারও খবর এসেছে। এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসি এ তথ্য জানিয়েছে।

টানা ষষ্ঠ দিনে সংঘাত; ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যপ্রাচ্যে টানা ষষ্ঠ দিনের মতো বিমান হামলা অব্যাহত থাকার মধ্যে ইরান রাতভর ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।গতকাল (বুধবার, ৪ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে তাদের বোমাবর্ষণ আরও জোরদার করে। ইসরাইলের সেনাবাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতেও হামলা চালায়। হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় বাসিন্দাদের সতর্কবার্তা দেয়ার পরই এ হামলা চালানো হয়।

যুদ্ধে তিন পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত; আত্মসমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর
যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে আছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিন পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। তাদের যৌথ হামলার নতুন লক্ষ্যবস্তু তেহরানের সামরিক স্থাপনা। এদিকে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাবটি সিনেটে ব্যর্থ হওয়ায় যেকোনো সামরিক অভিযানে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই। রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। লেবাননেও হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। কোনো শর্তেই আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী।

ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহতের খবর স্বীকার করলো ওয়াশিংটন
যুদ্ধের চতুর্থ দিনেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেল আবিব ছাড়াও হামলা হয়েছে আরব আমিরাত, কাতার ও কুয়েতে। সৌদি আরবের রিয়াদের মার্কিন দূতাবাসে হয়েছে ড্রোন হামলা। বিপরীতে তেহরান ও বৈরুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। অন্যদিকে যুদ্ধে এখন পর্যন্ত ৬ মার্কিন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ওয়াশিংটন।