রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের ৭ দিন পর শিশু উদ্ধার, আটক অপহরণকারী
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী (৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ২৯ জুলাই) শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারী মো. জাকারিয়া প্রকাশ জকরিয়াকে (৩৭) আটক করে কক্সবাজার জেলা পুলিশ।