কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা; মস্কোয় ড্রোন ছুড়লো ইউক্রেন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর জবাবে মস্কো লক্ষ্য করে শত শত ড্রোন ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। সংঘাত থামানোর কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই উভয় পক্ষ গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) এই হামলা চালালো।