
নরসিংদীতে ফুটবল খেলাকে ঘিরে বাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ
নরসিংদী সদরের বাদুয়ারচর এলাকায় ফুটবল খেলাকে ঘিরে ঝগড়ার জেরে ইউপি সদস্যের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) রাতে পার্শ্ববর্তী গ্রাম হাজিপুর এলাকার লোকজন স্থানীয় ইউপি সদস্য ইমান মেম্বারের বসত বাড়ির দুইটি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

কুমিল্লায় দুই গ্রামবাসীর সংঘর্ষ; ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাটের অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘নারী সংক্রান্ত’ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, এ সংঘর্ষের ঘটনায় কুমিল্লা বারের এক আইনজীবীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠকে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে শালিস বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

পাবনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, পুলিশসহ আহত অর্ধশতাধিক
পাবনার ঈশ্বরদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি, অফিস ভাঙচুর- মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতজন আহত হয়েছেন।

মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে সংকটে ফুটবল বিশ্বকাপের আয়োজন
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে শক্তিশালী মাদকচক্র কার্টেল হালিস্কো নুয়েভা জেনেরাসিওনের শীর্ষ নেতা ‘এল মেনচো’ নামে পরিচিত নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস সেনাবাহিনীর অভিযানে নিহত হওয়ার পর দেশজুড়ে অবনতি হয়েছে নিরাপত্তা পরিস্থিতির। ফলে নতুন সংকটে পড়তে যাচ্ছে বিশ্বকাপের আয়োজকরা।

সেনা অভিযানে মেক্সিকোর শীর্ষ মাদক চক্রের নেতা এল মেনচোসহ নিহত অন্তত ৭
সামরিক বাহিনীর অভিযানে মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল মেনচোসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ সেনা। এদিকে এল-মেনচোর মৃত্যুর খবরে দেশজুড়ে প্রতিশোধমূলক তাণ্ডব শুরু করেছে তার সমর্থকরা। অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় কর্টেল মাদক চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল অস্ত্র। যুক্তরাষ্ট্রের চাপে মাদক সন্ত্রাস-বিরোধী তৎপরতা শুরু করেছে মেক্সিকো।

নেত্রকোণার পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, বিচ্ছিন্ন ঘটনা বলছে প্রশাসন
নেত্রকোণার মোট দুই আসনের পাঁচ ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সদর উপজেলায় চারটি এবং নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে একটি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছিল। তবে প্রশাসন বলছে এসব বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এসব কেন্দ্রেই নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ
কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের একটি নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নাইজারের মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলা, নিহত ৩০
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের একটি মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

নারায়ণগঞ্জে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয় পরিদর্শনে ফ্রান্স ও জার্মানির কূটনীতিক
দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের শিকার হওয়া দৈনিক প্রথম আলো ও দ্যা ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রেঞ্চ রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট ও ডেপুটি জার্মান রাষ্ট্রদূত আঞ্জা কার্স্টেন। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) গণমাধ্যম দুটির কার্যালয় পরিদর্শনের সময় সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় তারা সংহতি প্রকাশ করেন।

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা: লুটের টাকায় টিভি–ফ্রিজ কিনেছিলেন গ্রেপ্তার নাইম
দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রাকিব হোসেন ও মো. নাইম প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে ভিডিও ফুটেজে শনাক্ত হয়েছেন। গ্রেপ্তার নাইম লুট করা টাকা দিয়ে টিভি ও ফ্রিজ কিনেছিলেন। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।