
সংসদে জুয়া প্রতিরোধ আইন পাশ, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড
জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাশ হয়েছে। নতুন এ আইনের মাধ্যমে ১৮৬৭ সালের প্রায় দেড়শ বছরের পুরনো ‘দ্যা পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’ রহিতকরণ করা হয়েছে। আইনে জুয়া, অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া, বেটিং (বাজি বা পণ), বাজিকর, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি, ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট, মিরর সাইট, ভিপিএনসহ মোট ২৪ ধরনের বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে।

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন
অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্লাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ (মঙ্গলবার, ২৩ জুন) জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বিলটিতে জুয়া-সংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে।

রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩
রাঙামাটিতে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট। গতকাল ( বুধবার, ২১ মে) দিবাগত রাতে কোতয়ালী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহে জুয়ার দ্বন্দ্বে শিশুকে হত্যা; মরদেহ ছিল সেপটিক ট্যাংকে
ময়মনসিংহের মুক্তাগাছায় বাবার সঙ্গে অনলাইন জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক শিশুকে অপহরণের পর হত্যা করে মরদেহ বস্তায় ভরে সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখার ঘটনা ঘটেছে। নিহত শিশুটির নাম আন্দালিব সাদমান ওরফে রাফি (০৯)।

নাটোরে অনলাইন জুয়ার বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে দুই ভাইয়ের বিরোধ মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২০ অক্টোবর) দুপুর ১টায় পৌরসভার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে: প্রতিমন্ত্রী পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে, যা উদ্বেগজনক। আজ ( সোমবার, ২৪ জুন) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন।

বাণিজ্যিক ব্যাংকের ডলার লেনদেনে নজরদারি করছে বাংলাদেশ ব্যাংক
ঘোষিত বিনিময় হারের বাইরে কোনো বাণিজ্যিক ব্যাংক ডলার লেনদেন করছে কিনা বাংলাদেশ ব্যাংক তা নিয়মিত নজরদারি করছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। আজ (বৃহস্পতিবার, ৯ মে) জাতীয় সংসদের অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।